সুজন ভট্টাচার্য্যঃত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি একইদিনে গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা।
রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে বান্দরবান জেলা সদরের গুরুত্বপূর্ণ সব এলাকায় গণভোট প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত পথ সভায় তিনি এ আহ্বান জানান।
উবাথোয়াই মারমা বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ প্রক্রিয়াকে সফল করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে, যা দেশের গণতান্ত্রিক ধারা সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।’
তিনি সব শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের নাগরিক অধিকার প্রয়োগের আহ্বান জানান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইতিবাচক পরিবর্তনের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি গণভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা’র সমন্বয়কারী নিজাম উদ্দিন মিজান, যুগ্ম সমন্বয়কারী এডভোকেট উথোয়াইওয়ং মিন্টু, প্রচার সম্পাদক সুজর্জ তংচংগ্যা, ইউনিয়ন কমিটির নেতা গড়ামং, অজিত, সোমা তংচংগ্যা ,সোমা, শেফালী তঞ্চঙ্গা সহ আরো উপস্থিত ছিলেন পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন