1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 8:02 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

সাহস থাকলে আমাকে ধরে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, January 6, 2026

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেছেন, আমি কলম্বিয়াতেই আছি। ট্রাম্প চাইলে আমাকে এসে নিয়ে যেতে পারেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে জানান, মার্কিন সামরিক পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ।

এই দুই নেতার মধ্যে চলমান বাগযুদ্ধ নজিরবিহীন উত্তেজনায় রূপ নিয়েছে। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের জন্য চালানো মার্কিন অভিযানকে ট্রাম্প ‘সফল’ বলে অভিহিত করার পর এই বিবাদ চরমে পৌঁছায়।  

ট্রাম্পের হুমকির জবাবে পেত্রো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট করে বলেন, পর্যাপ্ত গোয়েন্দা তথ্য ছাড়া কোনো আক্রমণ চালালে অসংখ্য শিশুর মৃত্যু হতে পারে। এর ফলে দেশজুড়ে হাজার হাজার গেরিলা যোদ্ধা আবারও সক্রিয় হয়ে উঠবে।

পেত্রোর দাবি, কলম্বিয়ার যে জনতা তাকে শ্রদ্ধা করে, তাদের প্রিয় প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা করা হলে তারা গর্জন নিয়ে ঝাঁপিয়ে পড়বে।

এদিকে হোয়াইট হাউস থেকে কলম্বিয়াকে লক্ষ্য করে কড়া বার্তা দেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, কলম্বিয়া বর্তমানে একজন ‘অসুস্থ’ মানুষের শাসনে আছে। যিনি মাদক উৎপাদন ও যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন।কলম্বিয়ায় কোনো অভিযান চালানো হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, বিষয়টি তার কাছে সঠিক মনে হচ্ছে।  

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, মনরো ডকট্রিনের আওতায় পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা এবং মাদক পাচার বন্ধ করতে প্রশাসন বদ্ধপরিকর। এর আগে পেত্রো এবং তার পরিবারের সদস্যদের ওপর মাদক পাচারের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। তবে পেত্রো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছেন, তার নির্দেশেই কলম্বিয়ার ইতিহাসে সবচেয়ে বড় মাদক চালান আটক করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com