চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মোহাম্মদ শাহেদ ইসলাম (নাম) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকায় তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়
নিহত শাহেদ ইসলাম মোহাম্মদ আব্দুল মোনাফ ও মোছাম্মদা জান্নাতুল ফেরদৌস বেগমের সন্তান। তার বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর থেকে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে মঙ্গলবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া এলাকায় তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
বিস্তারিত আসছে…..…
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন