1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 24, 2026, 9:01 am
সংবাদ শিরোনাম: :
রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘ইসলাম গ্রুপের’ প্রধান আটক নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই ফটিকছড়িতে এক ফার্নিচার ব্যবসায়ীকে ব্যবসায়ীকে গুলি অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে

শিক্ষা সংস্কার এখনই এক নম্বর এজেন্ডা হওয়া উচিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, December 27, 2025

বৈষম্যহীন একমুখী শিক্ষাব্যবস্থার দাবি বক্তাদের!

চট্টলার কণ্ঠ ডেস্ক: আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা একটি মৌলিক অধিকার। রাষ্ট্র ভবিষ্যতে কতটা উন্নত হবে, তা নির্ভর করবে দক্ষ, জ্ঞানী ও শিক্ষিত মানবসম্পদ গড়ে তোলার ওপর—এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা সংস্কারকে এক নম্বর এজেন্ডায় রাখতে হবে। বৈষম্যহীন ও উন্নত রাষ্ট্র গড়তে হলে সাধারণ, মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম, ব্রিটিশ ও এনসিটি-ভিত্তিক পৃথক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে সবার জন্য একমুখী ও সমন্বিত শিক্ষাব্যবস্থা চালু করা ছাড়া কোনো বিকল্প নেই। অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে রাষ্ট্র অন্ধকারেই থেকে যাবে।



শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের নৈতিক শিক্ষাভিত্তিক ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।


আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম সাইফুর রহমানের সঞ্চালনায় এবং চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, রাষ্ট্রচিন্তাবিদ ও চট্টগ্রামের সামাজিক আন্দোলনের সংগঠক জনাব ওসমান জাহাঙ্গীর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জি. এম. সাইদুর রহমান মিন্টু।


এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক এরশাদুল আলম এবং শিক্ষিকা বিবি উম্মে কুলসুম, রোমানা নাসরিন, সৃষ্টি বড়ুয়া, মোশাররফ হোসাইন, সাবরিনা পারভীন ও ইয়ামিন রহমান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক সম্মানিত অভিভাবক-অভিভাবিকাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ। শিশুদের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে পড়াশোনার পাশাপাশি চারুকলা ও সৃজনশীল শিক্ষায় মনোযোগী হতে হবে।”


অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com