1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 9:50 am
সংবাদ শিরোনাম: :
শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, December 18, 2025

নিজস্ব প্রতিবেদক: বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর বেলায়তের বাগানের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে বুধবার ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর খোশরোজ শরীফ মাহফিল প্রস্তুতি কমিটির ব্যবস্থাপনায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকালে নগরীর ষোলশহরস্থ এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ও অতিথিবৃন্দ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, বর্তমান অশান্ত ও অস্থির পৃথিবীতে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর প্রদর্শিত পথ ও নিখাদ মানবপ্রেমের কোনো বিকল্প নেই। বক্তারা আরও গুরুত্বারোপ করেন যে, রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)-এর দিকনির্দেশনায় ও সুদক্ষ তদারকিতে শাহানশাহ বাবাজানের তথা মাইজভাণ্ডারীয়া তরিকার আদর্শ আজ বিশ্বময় ছড়িয়ে পড়ছে। মওলা হুজুরের সুযোগ্য নেতৃত্বে মানবতার সেবা ও আধ্যাত্মিক সাধনার যে ধারা প্রবাহিত হচ্ছে, তা অশান্ত পৃথিবীতে শান্তির এক অমোঘ বার্তা হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কামালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যুগ্ম সচিব ও নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি সাংবাদিক ফারুক তাহের। প্রধান আলোচক ছিলেন ওষখাইনিরী নুরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মীর মুহাম্মদ মঈনুদ্দীন নুরী সিদ্দিকী আল কুরাইশী (ম.জি.আ)। আলোচনায় অংশ নেন ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী ও কাজী মাওলানা মুহাম্মদ হাবীবুল হোসাইন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোঃ আশরাফুজ্জামান আশরাফ৷ অনুষ্ঠান পরিচালনা করেন মীর সফিউল আলম নিজাম

মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, ফজলুল হক ফজু, মাকসুদুর রহমান হাসনু, মাসুদুর রহমান দুলাল , কাজী নিজামুল ইসলাম, নাসির উদ্দিন, নুরুল করিম নুরু, মো. আশরাফ উদ্দিন সিদ্দিকী, মেজবাহ উদ্দিন, শামসুল ইসলাম, শফিকুল ইসলাম, ওমর ফারুখ, মোহাম্মদ আকতার মিয়া, মো. কামাল উদ্দিন, সরোয়ার জাহান, ডা. কামরুজ্জামান, আমিনুল ইসলাম সোহেল, মাসুদুর রহমান, বদিউল আলম, মোহাম্মদ জাবেদ, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ মাসুদ, কুতুব উদ্দিন, মোহাম্মদ সেলিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফোরকান, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সদস্যবৃন্দ, বিভিন্ন শাখা কমিটির অন্যান্য সদস্য নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত-আশেকান।

পরিশেষে মিলাদ ও কিয়ামের মাধ্যমে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর পর মাইজভাণ্ডারী সংগীত অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুদ্দিন আহমেদ সিদ্দিকী সোয়াত।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com