জাতীয় সংসদের ডেপুটি স্পিকার (বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার) ব্যারিস্টার কায়সার কামালের নামে জাল ডিও লেটার তৈরি করে বদলি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে এক সহকারী কমিশনারের (এসি-ল্যান্ড) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর শেরেবাংলানগর থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বরগুনা সদর উপজেলার এসি-ল্যান্ড শাওন মজুমদার সুমনকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো কয়েকজনকে এতে আসামি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মো. মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৪ জুলাই জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের মাধ্যমে বাদী জানতে পারেন— আসামি শাওন মজুমদার সুমন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নামে একটি জাল ডিও পত্র তৈরি করেছেন।
এতে ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সরকারি লেটারহেড জালিয়াতি করে ব্যবহার করা হয়। মূলত বদলি ঠেকাতে ও পছন্দমতো জায়গায় পদায়নের জন্য এই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়।
ওই ভুয়া পত্রের মাধ্যমে এসি-ল্যান্ড শাওনকে বরগুনা সদর থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বদলির আদেশ বাতিল করে ঢাকার কেরানীগঞ্জে পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়।
পরে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা যায়, কথিত ডিও পত্রটি জাতীয় সংসদ সচিবালয় থেকে ইস্যু করা হয়নি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন