1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 30, 2026, 2:39 am
সংবাদ শিরোনাম: :
ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ

​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, October 29, 2026

​সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ ঘরে এক মুঠো চাল নেই, স্বামী বিছানায় ধুঁকছেন, আর প্রতিবন্ধী ছেলের মুখের দিকে তাকালে বুক ফেটে কান্না আসে—মাথা গোঁজার ঠাঁইটুকুও আজ পর। চরম ক্ষুধা, দারিদ্র্য আর অনিশ্চয়তায় জর্জরিত বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্নার এমন মর্মান্তিক চিত্র সম্প্রতি আলোড়ন সৃষ্টি করেছে। অবশেষে দুর্গত এই পরিবারের স্থায়ী উপার্জনের ব্যবস্থা করতে পাশে এসে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা।


​বান্দরবান সদর উপজেলার হাফেজঘোনা এলাকার রুমা স্টেশনের ওপরে বননিবাস হিল রিসোর্ট এলাকায় বসবাসরত লাচিং মারমার তিন সদস্যের পরিবারটি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করে আসছে। খোঁজ নিয়ে জানা যায়, ঘরে নেই বিদ্যুৎ, নেই নিরাপদ পানির ব্যবস্থা। বৃষ্টি নামলেই ভাঙা ঘরের ছাদ দিয়ে পানি পড়ার দুশ্চিন্তায় কাটে তাদের রাত। নেই ভালো কোনো বিছানা, অনেক সময় জোটে না দুবেলা খাবারও।


​পরিবারের কর্তা বৃদ্ধ বাবা লাচিং মারমা দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। ঠিকমতো হাঁটাচলা করতে না পারলেও অর্থাভাবে করাতে পারছেন না কোনো চিকিৎসাসেবা। অন্যদিকে, তাদের একমাত্র ছেলে রুল হাই মারমা জন্ম থেকেই প্রতিবন্ধী। এই পরিস্থিতিতে বৃদ্ধা মা ধনশৌ মারমা বয়স ও অভাব-অনটনের ভারে পুরোপুরি অসহায় হয়ে পড়েছিলেন।


​পরিবারটির এমন মর্মান্তিক পরিস্থিতি বিভিন্ন মাধ্যমে জানাজানি হলে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় পিসিসিপি বান্দরবান জেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে অসহায় মা ধনশৌ মারমার মায়ের হাতে ব্যবসা পরিচালনার জন্য মালামাল এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।


​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু এই পরিবারটিই নয়, ভবিষ্যতে এ ধরনের অসহায় মানুষের পাশে পিসিসিপির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


​সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা যদি এমন দুর্গত পরিবারগুলোর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে তাদের আর এমন চরম অসহায়ত্বে দিন কাটাতে হবে না—এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com