সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবানের থানচি উপজেলায় সরকারি সফরে আগমন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আলী নেওয়াজ খৈয়াম।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তিনি থানচিতে এসে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফযসাল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে বরণ ও শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা জানান।
সরকারি এই সফরকালে প্রতিমন্ত্রী ও তাঁর পরিবার থানচির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও দর্শনীয় পর্যটন স্পটগুলো পরিদর্শন করবেন। পাহাড়, নদী, ঝরনা ও বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বান্দরবানের থানচি দেশের অন্যতম জনপ্রিয় ও আকর্ষনীয় পর্যটন কেন্দ্র। প্রতিমন্ত্রীর এই সফর ও পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় অধিবাসী ও পর্যটন সংশ্লিষ্টদের মাঝে বিশেষ আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন এবং সম্ভাবনাময় এলাকাগুলোর অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি সংক্রান্ত বিষয়াবলী নিয়ে সন্ধ্যায় এক আনুষ্ঠানিক আলোচনা সভার আয়োজন করার কথা রয়েছে।
উল্লেখ্য, থানচির প্রাকৃতিক শোভা ও পর্যটন সম্ভাবনা প্রত্যক্ষ শেষে আগামী ২৪ অক্টোবর বিকেলে প্রতিমন্ত্রীর বান্দরবান জেলা সদরে ফিরে যাওয়ার কথা রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন