1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 25, 2026, 9:51 pm
সংবাদ শিরোনাম: :
চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 25, 2026

চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনের সুযোগ সৃষ্টিতে ২০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

চট্টগ্রাম: তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং যোগ্যতা অনুযায়ী চাকরি প্রাপ্তিতে সহায়তার লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আগামী ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’।

চট্টগ্রাম শহরের কারিগরি প্রশিক্ষণার্থী, সাধারণ শিক্ষার্থী, সদ্য স্নাতক এবং অভিজ্ঞ চাকরিপ্রত্যাশীদের জন্য আয়োজিত এই মেলায় বিডিজবসসহ মোট ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মেলার মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরির সুযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ এবং নিজেদের পেশাগত দক্ষতা ও যোগ্যতা উপস্থাপনের সুযোগ পাবেন।

মেলায় সকাল ১০টা থেকে চাকরির সুযোগ ও ক্যারিয়ার কাউন্সেলিং কার্যক্রম শুরু হবে। সকাল ১১টা থেকে চাকরিপ্রত্যাশীদের সিভি সংগ্রহ এবং দুপুর ১২টা থেকে ইন্টারভিউ সেশন অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মাধ্যমে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরির পাশাপাশি কর্মসংস্থান প্রক্রিয়াকে আরও সহজ ও অংশগ্রহণমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে তরুণদের দক্ষতা ও যোগ্যতার সামঞ্জস্য তৈরি করা এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে তাদের সচেতন করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে কারিগরি প্রশিক্ষণার্থী, নতুন গ্র্যাজুয়েট এবং চাকরির অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্য এটি নিজেদের ক্যারিয়ার এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হবে।
মেলাটি বাংলাদেশ শিশু একাডেমি, প্রবর্তক, চট্টগ্রামে (মিমি সুপার মার্কেটের পাশে) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগ্রহী চাকরিপ্রত্যাশীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV) সঙ্গে নিয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com