1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 25, 2026, 9:53 pm
সংবাদ শিরোনাম: :
চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজার আয়োজন; আজ ও আগামীকাল মহাসপ্তমী দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি রাষ্ট্রদ্রোহ মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬ সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬ এর উদ্যোগে শারদ বন্দনা দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বান্দরবানে তরুণীকে ধর্ষণের অভিযোগ, সাইনি রিসোর্টের মালিক শৈক্য চিং মার্মার বিরুদ্ধে মামলা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 25, 2026


দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ এবং মব সহিংসতার প্রতিবাদে ‘সহিংসতা নয়, সুবিচার চাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এক্টিভিস্টা চট্টগ্রামের যুব নেতৃত্বে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরাম (বিবিএফ)-এর বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে যুব সংগঠনের সদস্য, তরুণ স্বেচ্ছাসেবক, সামাজিক ও মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নেটওয়ার্ক, সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শনিবার ২৪ অক্টোবর সকাল ৯ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে, জামাল খান এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা সম্প্রীতি ও সুরক্ষা কমিটি, পিস নেটওয়ার্ক, সচেতন নাগরিক কমিটি (সনাক), মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ, মানবিক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা অপরিহার্য। কিন্তু হত্যা, নির্যাতন, ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং মব সহিংসতার ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। এসব ঘটনা সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং আইনের শাসনের প্রতি মানুষের বিশ্বাসকে দুর্বল করে।

বক্তারা আরও বলেন, অপরাধের অভিযোগে কাউকে গণপিটুনি দেওয়া, গুজব বা উসকানির ভিত্তিতে সহিংসতা সৃষ্টি করা কিংবা জনতার চাপে কাউকে শাস্তি দেওয়া কোনোভাবেই ন্যায়বিচারের বিকল্প হতে পারে না। প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ এবং দোষীদের ন্যায়সংগত বিচারের আওতায় আনা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পাশাপাশি মানবাধিকার সুরক্ষা, নারী ও শিশুর নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে তরুণদের সক্রিয় হতে হবে। সহিংসতামুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজ, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধন থেকে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং নারী ও শিশুর নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি গুজব, উসকানি, গণপিটুনি এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ প্রতিবাদ, মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও আইনের শাসনের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com