1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
October 28, 2026, 3:26 pm
সংবাদ শিরোনাম: :
বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার পার্বত্যমন্ত্রীর আগমন ঘিরে থানচিতে উৎসবের আমেজ, বিজিবি’র সংবর্ধনা পাচ্ছেন ২২ নারী ফুটবলার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BBF Job Fair & Career Expo 2026’ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন নিম্নমানের সামগ্রীতে ৩ কিলোমিটার সড়ক, এলজিইডির ভাঙচুরে প্রশ্নের মুখে তদারকি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত বারমাসিয়া নন্দী পাড়া “শ্রীশ্রী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের” প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাগরিকদের আস্থার জায়গা হতে হবে সরকারি কর্মকর্তাদের: ডিসি জাহিদ ​থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম: ইউএনও ও বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,থানায় মামলা ৩৮ বিজিবির উদ্যোগে থানচিতে নারী ফুটবল দল কে সংবর্ধনার আয়োজন; উপস্থিত থাকছেন পার্বত্য মন্ত্রী বুদ্ধের অহিংসা বাণীই অস্থির বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে : নুরুল আমিন এম.পি সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা সিএমপি’র গোয়েন্দা জালে ইয়াবার বিশাল চালান আটক! কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে অক্টোবর সেবা সার্ভিস উপলক্ষে দুস্থদের বস্ত্র বিতরণ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন সূর্যগিরি আশ্রমের দূর্গাপূজা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও জরায়ু ক্যান্সারের টিকা প্রদান সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া দশমীতে পুরস্কার বিতরণ আজ শুভ বিজয়া; মা দুর্গার বিদায় প্রকল্পের টাকা আত্মসাৎ : চসিকের সাবেক কর্মকর্তাসহ ৩ জন কারাগারে! দুর্গোৎসবের আনন্দে সম্প্রীতির বার্তা নিয়ে ফটিকছড়ির পূজামণ্ডপে এমপি সরোয়ার আলমগীর

বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, October 28, 2026

৩০০-এর অধিক চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন খাতের ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ

তরুণদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষতার স্বীকৃতি এবং চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে BBF Job Fair & Career Expo 2026। Bright Bangladesh Forum (BBF) আয়োজিত এবং ActionAid Bangladesh-এর সহযোগিতায় আজ বুধবার ২৮ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি, প্রবর্তক, চট্টগ্রামে এ জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে ৩০০-এর অধিক চাকরিপ্রত্যাশী এবং বিভিন্ন খাতের ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ১৫টি প্রতিষ্ঠানের প্রাথমিক বাছাইয়ে মোট ৮৭ জন চাকরিপ্রার্থী শর্টলিস্ট হয়েছেন। বাকি তিনটি প্রতিষ্ঠান ৪ ও ৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী ফলাফল জানানোর কথা জানিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Bright Bangladesh Forum-এর প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন Port City International University-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Bright Bangladesh Forum-এর পরিচালক নাসরিন সুলতানা খানম এবং ActionAid Bangladesh-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার অলোকানন্দা দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা ও মূল বক্তব্য উপস্থাপন করেন Bright Bangladesh Forum-এর ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ।

সভাপতির বক্তব্যে উৎপল বড়ুয়া বলেন, “তরুণ জনগোষ্ঠী বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তব উন্নয়নে রূপান্তর করতে হলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করতে হবে। শুধু চাকরিপ্রার্থীদের প্রস্তুত করাই যথেষ্ট নয়, তাঁদের যোগ্যতা ও আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজের সুযোগ তৈরিতেও নিয়োগদাতা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বিবিএফ তরুণদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে শুধু প্রাতিষ্ঠানিক সনদ অর্জন করলেই কাঙ্ক্ষিত কর্মসংস্থান নিশ্চিত হয় না। প্রয়োজন ব্যবহারিক দক্ষতা, যোগাযোগের সক্ষমতা, সমস্যা সমাধানের যোগ্যতা, প্রযুক্তিগত জ্ঞান এবং পেশাদার আচরণ। তরুণদের নিয়মিত নিজেদের দক্ষতা উন্নয়ন করতে হবে এবং পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে নিজেদের প্রস্তুত করতে হবে। এ ধরনের জব ফেয়ার শিক্ষিত তরুণদের সঙ্গে নিয়োগদাতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে, যা কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বিশেষ অতিথির বক্তব্যে নাসরিন সুলতানা খানম বলেন, “তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে তাঁদের জন্য শুধু প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না, প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থানের পথও সুগম করতে হবে। চাকরিপ্রত্যাশীদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি এবং নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা কর্মসংস্থানমুখী উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিবিএফ তরুণদের দক্ষতা বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নে এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেয়।”

অলোকানন্দা দত্ত তাঁর বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “কর্মসংস্থানের সুযোগ যেন সমাজের সব শ্রেণির তরুণের কাছে পৌঁছায়, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। নারী, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের দক্ষতা বিকাশ এবং যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। উন্নয়ন সংস্থা, নিয়োগদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীজনের সমন্বিত উদ্যোগ তরুণদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়ক হতে পারে।”

অনুষ্ঠানের মূল বক্তব্যে রিদুয়ানুল হাকীম রিয়াদ তরুণদের কর্মসংস্থানের চ্যালেঞ্জ, দক্ষতাভিত্তিক ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির বাজারের চাহিদার সঙ্গে যোগ্যতার সামঞ্জস্য তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “চাকরিপ্রত্যাশী ও নিয়োগদাতাদের মধ্যে দূরত্ব কমাতে সরাসরি যোগাযোগের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কার্যকর জব ফেয়ার চাকরিপ্রার্থীদের সিভি জমা দেওয়ার পাশাপাশি নিজেদের যোগ্যতা উপস্থাপন, সাক্ষাৎকারের অভিজ্ঞতা অর্জন এবং সম্ভাব্য নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে ধারণা লাভের সুযোগ করে দেয়। আমাদের লক্ষ্য হলো তরুণদের সম্ভাবনাকে বাস্তব কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা।”

জব ফেয়ারে দেশীয় ও বহুজাতিকসহ বিভিন্ন খাতের ১৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল Bdjobs, Genex Infosys PLC, Concord International, S.A. Group of Industries, Well Park Group, EasyGo, One Point, Nipun Tailors, Web Solution Zone, Drutobazar, H-YES International, Brain Motion AI, Rapson Communication, Friulento Restaurant & Cafe-24, Exavit IT Solution, H-YES Enterprise এবং Jannat Makeover-সহ অন্যান্য প্রতিষ্ঠান। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মালিক, জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং সিভি সংগ্রহ, প্রাথমিক যাচাই ও সাক্ষাৎকার কার্যক্রম পরিচালনা করেন।

জব ফেয়ারের মাধ্যমে ৩০০-এর অধিক চাকরিপ্রার্থী নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান। ১৫টি প্রতিষ্ঠানের বাছাই প্রক্রিয়ায় ৮৭ জন প্রার্থী প্রাথমিকভাবে শর্টলিস্ট হন এবং তাঁদের ফলাফল জানানো হয়। অবশিষ্ট তিনটি প্রতিষ্ঠান ৪ ও ৫ নভেম্বর ২০২৬-এর মধ্যে ফলাফল জানানোর কথা জানিয়েছে। এই উদ্যোগ চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের সম্ভাবনা তৈরির পাশাপাশি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়ার একটি কার্যকর ক্ষেত্র তৈরি করেছে।

অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন Bright Bangladesh Forum-এর প্রোগ্রাম অফিসার বিষু চক্রবর্তী এবং জব প্লেসমেন্ট অফিসার (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস) আনিসুর রহমান। অনুষ্ঠান সমন্বয় করেন ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর মো. আরিফুর রহমান ও রনি দাশ। বিবিএফের সংশ্লিষ্ট সহকর্মী, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং সহযোগী সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

Bright Bangladesh Forum মনে করে, তরুণদের জন্য টেকসই ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং বৈষম্যহীন সমাজ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। BBF Job Fair & Career Expo 2026 সেই লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষতা, যোগ্যতা ও সম্ভাবনাকে কর্মসংস্থানের বাস্তব সুযোগের সঙ্গে যুক্ত করার একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য Bright Bangladesh Forum অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, অতিথিবৃন্দ, চাকরিপ্রার্থী এবং ActionAid Bangladesh-সহ সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com