1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 9:50 am
সংবাদ শিরোনাম: :
শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ

টানা বর্ষন ও পাহাড়ি ঢলে ফটিকছড়ির নিন্মাঞ্চল প্লাবিত ;ভোগান্তি চরমে

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, August 21, 2024


সজল চক্রবর্তী: ফটিকছড়ি: বিগত কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ি ঢলে ফটিকছড়ির অন্তত ১০ টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েেছে।

বন্যার পানিতে উপজেলার প্রধান সড়কগুলো মঙ্গলবার ২০ আগস্ট সকাল থেকে ডুবে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে বিপাকে পড়েছেন দুর পাল্লার যাত্রী ও সাধারণ মানুষ।


এছাড়া হালদা, ধূরুং,লেলাং, সর্তাসহ বেশ কযেকটি খালে ভাঙ্গন দেখা দেয়ায় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


অন্যদিকে, পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, উপজেলার দাঁতমারা, নারায়ণহাট, ভুজপুর, পাইন্দং, হারুয়ালছড়ি, সুয়াবিল, লেলাং, রোসাংগিরি, সমিতিরহাট ইউনিয়নের নিন্মাঞ্চল পানির নীচে।
ইউনিয়নগুলোর অধিকাংশ বিলের রোপা আমন, ও বর্ষাকালীন সবজির ক্ষেত তলিয়ে গেছে।

এছাড়া বন্যা কবলিত এলাকার মাছের ঘের ও ছোট- বড় অধিকাংশ পুকুর ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি মুরগী- গবাধি পশুর খামারগুলোর ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।


এদিকে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উজেলার বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান -সদস্য এলাকায় অনুপস্থিত থাকায় সৃষ্ট বন্যা মোকাবেলায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।


নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন নবী রোশন বলেন, টানা বৃষ্টির কারনে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষের ঘর-বাড়িসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ডুকে পড়েছে। আজকের মধ্যে বৃষ্টি বন্ধ না হলে পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যক্তিগত ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে বেশ কয়েকটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে হালদা নদী ও ধুরুং খালের অধিকাংশ স্থানে ভাঙ্গনের ফলে মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন স্থানীয় জনপ্রতিধিদের কাজে লাগানো হয়েছে। ক্ষতির বিষয়ে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। দ্রুত সবকটি এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com