1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 8:15 am
সংবাদ শিরোনাম: :
শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ

জীবনের সংগ্রামের মাঝেও সাইকেল চালিয়ে পত্রিকা বিলি করেন মিলন নাথ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, August 29, 2025

সজল চক্রবর্তী, ফটিকছড়ি।। ভোরের আলো ফোটার আগেই মানুষ যখন ঘুমে বিভোর, তখনই জীবনের সংগ্রামের মাঝে ও পুরোনো সাইকেলে চড়ে বসেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের মিলন নাথ। ভোরের শীতল বাতাস আর জীবনের কঠিন বাস্তবতা সাথে নিয়ে তিনি ছুটে বেড়ান একেকটি গলি, একেকটি বাড়ি। তার কণ্ঠে নেই বিক্রেতার স্বর, আছে দায়িত্ব আর অভ্যাসের টান।



মিলন নাথের জন্ম রেবতী মোহন নাথের ঘরে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। চট্টগ্রাম শহরে প্রায় ১৫ বছর ধরে হকারি করে সংসারের হাল ধরেছিলেন। একসময় ভাগ্য ফেরানোর আশায় পাড়ি জমান বিদেশে। কিন্তু সেখানে সুখ নয়, বরং জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিই যেন অপেক্ষা করছিল তার জন্য।
২০১৩ সালের সেই বিভীষিকাময় রাতে প্রবাসের অগ্নিকাণ্ডে আগুনের লেলিহান শিখা কেবলই গ্রাস করেনি তার ঘরবাড়ি, গ্রাস করেছে তার প্রাণের তিনজন স্ত্রী ও দুই সন্তানকে। মুহূর্তেই তছনছ হয়ে যায় তার পৃথিবী। বুকভরা বেদনা নিয়ে দেশে ফিরে আবার শুরু করেন সেই পুরোনো পেশা পত্রিকা বিক্রি।
প্রতিদিন ভোরে পুরোনো সাইকেল নিয়ে তিনি ঘুরে বেড়ান ফটিকছড়ির অলিগলি। ১২ থেকে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে মানুষের হাতে পৌঁছে দেন খবরের কাগজ। তার পরিশ্রমের বিনিময়ে হয়তো মানুষ খবর জানতে পারে, সমাজ জগতের খোঁজখবর পায়, কিন্তু মিলনের নিজের জীবনে খবর বলতে আছে কেবল সংগ্রামের দীর্ঘ অধ্যায়।
এখন বয়স বাড়ছে। শরীর আর আগের মতো শক্তি জোগায় না। ক্ষয়ে যাওয়া সাইকেলটিও মাঝে মাঝেই তাকে ফেলে দেয় বিপাকে। তার কথায়, আগের মতো পত্রিকা চলে না। সংসার চালাতে খুব কষ্ট হয়। বয়স তো অনেক হলো, এখন আর আগের মতো পারি না।
মিলন নাথের জীবন যেন আমাদের সমাজের এক নীরব প্রতিচ্ছবি যেখানে মানুষ অগণিত কষ্ট নিয়েও নিজের কর্তব্য থেকে সরে দাঁড়ায় না। প্রতিদিন অন্যদের হাতে খবরের কাগজ তুলে দিলেও, তার নিজের জীবনের খবর কেউ রাখে না।
তবুও তিনি হার মানেননি। সংগ্রামের মাঝেই খুঁজে নিয়েছেন বেঁচে থাকার মানে। হয়তো সমাজের সহমর্মিতা আর ভালোবাসার হাত প্রসারিত হলে তার জীবনের বাকি পথ কিছুটা হলেও সহজ হয়ে উঠবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com