1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 15, 2026, 7:26 am
সংবাদ শিরোনাম: :
শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার” চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন এজিইএস নির্বাচনে সভাপতি  দেলোয়ার, সাধারণ সম্পাদক  লিটন গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক সভা অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাজিরহাট পৌরসভা শাখার আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত বিশ্ব দূরপাল্লা সাঁতারে পদকজয়ী সাঁতারুদের সংবর্ধনা প্রদান বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল; ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী বরিশালে দৈনিক সমকাল কার্যালয়ে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাণ্ডারিয়ায় মেয়াদোত্তীর্ণ ৫ ইউনিয়নে প্রশাসক নিয়োগ চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ

ইউক্রেনজুড়ে হামলা বাড়িয়েছে রাশিয়া, একদিনে দেড় শতাধিক স্থানে আক্রমণ

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, August 31, 2025

চট্টলার কণ্ঠ ডেস্ক:রাশিয়ান বাহিনী কিয়েভের সামরিক বাহিনীর ব্যবহৃত গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামোতে দূরপাল্লার হামলা চালিয়েছে। সেই সঙ্গে দেশজুড়ে ১৫০টিরও বেশি স্থানে অবস্থিত ইউক্রেনীয় সেনা এবং বিদেশি যোদ্ধাদের ঘাঁটিতেও আক্রমণ করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান কৌশলগত বিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও কামানগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং তাদের সুরক্ষার জন্য ব্যবহৃত বিমান প্রতিরক্ষার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তবে লক্ষ্যবস্তুগুলোর সঠিক অবস্থান বা অন্যান্য বিবরণ প্রদান করা হয়নি।

এদিকে, ইউক্রেনীয় মিডিয়া উপকূলীয় ওডেসা অঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছে। জ্বালানি কোম্পানি ডিটেক জানিয়েছে, এই অঞ্চলে তাদের চারটি বিদ্যুৎকেন্দ্র রাতারাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ওডেসা থেকে খুব দূরে নয় এমন চেরনোমোর্স্ক শহর এবং এর আশেপাশের এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, ‘শত্রুরা স্ট্রাইক ড্রোন দিয়ে ওডেসা অঞ্চলে ব্যাপক আক্রমণ করেছে। কিছু জায়গায় আগুন লেগেছে, কিন্তু আমাদের উদ্ধারকারীরা দ্রুত তা নিভিয়ে ফেলেছে।’

কর্মকর্তারা উল্লেখ করেছেন, একজন আহত হয়েছেন বলে জানা গেছে। ২৯ হাজারেরও এরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

রাশিয়া কয়েক মাস ধরে ইউক্রেনের সামরিক-সম্পর্কিত শিল্প স্থাপনা, প্রতিরক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি বন্দর এবং জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আসছে।

মস্কো বলেছে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। প্রায়শই গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আবাসিক এলাকায় আঘাত করা হয়, তবে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে নয়।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com