চট্টলার কণ্ঠ ডেস্ক: “আদালতে মামলাজট হ্রাসকল্পে লিগ্যাল এইড এডিআর কার্যকরী ভূমিকা পালন করছে” পটিয়া চৌকি আদালতে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা জজ- মোঃ নুরুল ইসলাম। “বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়”। জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম এখন শুধু আইনি সহায়তা সেবার মধ্যে সীমাবদ্ধ নয়, বিরোধ মিমাংসার অন্যতম কেন্দ্রস্থলও বটে। লিগ্যাল এইড এডিআর এর মাধ্যমে স্বল্প সময়ে প্রতিকার পাচ্ছেন অসহায় বিচারপ্রার্থী জনগণ। দেশের আদালত সমূহ প্রায় চল্লিশ লক্ষ মামলার ভাওে ভারাক্রান্ত। আদালতের বিদ্যমান-এ মামলাজট হ্রাসকল্পে লিগ্যাল এইড এডিআর কার্যকরী ভূমিকা পালন করছে।
বতর্মান সরকার আদালতের বিদ্যমান মামলাজট হাসকল্পে কাজ করছে। তৎপ্রেক্ষিতে লিগ্যাল এইড অফিসকে বিরোধ মিমাংসার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলা হচ্ছে। লিগ্যাল এইড আপসে বাধ্যবাধকতা রেখে দেওয়ানী ও ফৌজদারী আইন এবং আইনগত সহায়তা প্রদান আইন এর দ্রুত সংশোধনী অধ্যাদেশ আনয়ন করা হচ্ছে। এন আই এ্যাক্ট, পারিবারিক, যৌতুক নারী শিশু ১১(গ), বাটোয়ারা/বন্টন মামলা এবং বাড়ি ভাড়া আইনের মামলাগুলোর জন্য এখন আর সরাসরি মামলা করা যাবে না, লিগ্যাল এইড এডিআর করতে হবে। এডিআর ব্যর্থতায় লিগ্যাল এইড প্রত্যয়নপত্র সহকারে মামলা করা যাবে। ফলে আদালতের উপর মামলার চাপ কমবে। বিচারপ্রার্থীর দ্রুততার সহিত আইনি অধিকার প্রতিষ্ঠিত হবে। উক্ত কার্যক্রমকে অধিকতর ফলপ্রসু ও সেবাবান্ধব করার প্রয়াসে বিজ্ঞ বিচারক, আইনজীবী এবং আদালতের সহায়ক কর্মচারীরা অগ্রণী ভূমিকা রাখতে পারে। মামলা নয় বরং মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে তিনি বিশ্বাসী। সরকারি আইনি সহায়তা কার্যক্রমকে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সরকার কাজ করছে।। ‘উপজেলা লিগ্যাল এইড অফিসার নিয়োগের মাধ্যমে উক্ত কার্যক্রমের ব্যপ্তি ঘটবে। জেলা পর্যায়ে তিন জন লিগ্যাল এইড অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে। এছাড়াও প্যারালিগ্যাল সার্ভিস এর মাধ্যমে লিগ্যাল এইডকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হবে। ২৮ জুন, ২০২৫ সকাল ১১.০০ ঘটিকায় পটিয়া চৌকি আদালতে আইনজীবী সমিতি অডিটরিয়ামে আয়োজিত আদালতে মামলাজট হ্রাসকল্পে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের সম্প্রসারণ: প্রেক্ষিত লিগ্যাল এইড অফিস” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ নুরুল ইসলাম। পটিয়া চৌকি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ। জনার রুপন আদালতের সিনিয়র সহকারী জজ তানজিলা আক্তার এর সঞ্চালনায় এবং চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং পটিয়া চৌকি আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব নাজমুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য ও মামলাজট নিরসরে লিগ্যাল এইড এডিআর এর প্রয়োগ শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন প্রদান করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ জনাব সাউদ হাসান, পটিয়া আইনজীবী সমিতির সভাপতি এড. আশীষ কুমার চৌধুরী ও সাধারন সম্পাদক এড. সুজন কান্তি দেব, পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোঃ নাজমুন নূর। উক্ত কর্মশালায় জেলা জজ চট্টগ্রামের জাজ ইনচার্জ নেজারত বিভাগ, পটিয়া চৌকি আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ, পটিয়া আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দ, চৌকি আদালত কর্মকর্তা কর্মচারী এবং বিচারপ্রার্থীরা অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন