1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 19, 2026, 2:32 am
সংবাদ শিরোনাম: :
জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ এক পাচারকারী আটক চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল জোরদার অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা।

বিএসসির দুই জাহাজ ৪৫ কোটি টাকায় বিক্রি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, March 12, 2025

৩৮ বছরের পুরনো জাহাজ দুটি হলো ‘এমটি বাংলার জ্যোতি’ এবং ‘এমটি বাংলার সৌরভ’।

চট্টলার কণ্ঠ ডেস্ক: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের(বিএসসি) মালিকানা ধীন ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ জাহাজ দুটি করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।  সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ড জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ জাহাজ দুটি কিনে নিয়েছে। এই ট্যাংকার জাহাজ দুটি হলো এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ।

ট্যাংকার দুটি বিক্রির দরপত্র নিলামে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হয়েছিল মাস্টার অ্যান্ড ব্রাদার্স। তারা দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। তবে প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির মূল্য পরিশোধ না করায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজ দুটি কেনার সুযোগ পায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির দাম ছাড়াও কর বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করে। এরপরই ৫ মার্চ ট্যাংকার দুটি প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে শিপিং করপোরেশনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় শিপিং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিএসসি জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির তেলবাহী ট্যাংকার জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানিটির আরেকটি ট্যাংকার ‘এমটি বাংলার সৌরভ’–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেও এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। এরপরই ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ ট্যাংকার দুটি ১৯৮৮ সালে মোট ৬০ কোটি টাকায় ডেনমার্ক থেকে সংগ্রহ করা হয়েছিল। ট্যাংকার দুটির প্রতিটির তেল পরিবহন ক্ষমতা ১৪ হাজার ৫৪১ টন। গত ৩৮ বছরে ট্যাংকার দুটি ৪ কোটি ২৫ লাখ টন তেল পরিবহন করেছে। এতে বিএসসি প্রায় ৬০৭ কোটি টাকা নিট আয় করেছে।

বিক্রির পর ট্যাংকার দুটি সীতাকুণ্ডের পুরোনো জাহাজ ভাঙা ইয়ার্ডে নেওয়া হয়েছে। সেখানে এই দুটি ট্যাংকার জাহাজ কেটে বিক্রি করবে ক্রেতা প্রতিষ্ঠান জিরি সুবেদার।

যেভাবে হবে বিক্রির নিলাম প্রক্রিয়া:

জাহাজ দুটি বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হলে মোট ১৬টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। সর্বোচ্চ দরদাতা ছিল ‘মাস্টার অ্যান্ড ব্রাদার্স’, যারা ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর প্রস্তাব করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে তারা মূল্য পরিশোধ না করায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ‘জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ জাহাজ দুটি কেনার সুযোগ পায়। প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির দাম ছাড়াও কর বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করে। গত ৫ মার্চ আনুষ্ঠানিকভাবে ট্যাংকার দুটি হস্তান্তর করা হয়।

জাহাজ দুটির ইতিহাস ও অর্থনীতিতে অবদান:

১৯৮৮ সালে বিএসসি ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় ট্যাংকার দুটি সংগ্রহ করে। প্রতিটি জাহাজের তেল পরিবহন ক্ষমতা ছিল ১৪ হাজার ৫৪১ টন। গত ৩৮ বছরে এই দুটি ট্যাংকার প্রায় ৪ কোটি ২৫ লাখ টন তেল পরিবহন করেছে, যার মাধ্যমে বিএসসি ৬০৭ কোটি টাকা নিট আয় করেছে।

বিক্রির পরবর্তী কার্যক্রম:

জাহাজ দুটি বর্তমানে সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ক্রেতা প্রতিষ্ঠান ‘জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ জাহাজ দুটি ভেঙে লোহা ও অন্যান্য ধাতব অংশ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ হিসেবে বিক্রি করবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com