
৩৮ বছরের পুরনো জাহাজ দুটি হলো ‘এমটি বাংলার জ্যোতি’ এবং ‘এমটি বাংলার সৌরভ’।
চট্টলার কণ্ঠ ডেস্ক: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের(বিএসসি) মালিকানা ধীন ‘বাংলার জ্যোতি’ ও ‘বাংলার সৌরভ’ জাহাজ দুটি করসহ ৪৫ কোটি ৮৬ লাখ ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ড জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ জাহাজ দুটি কিনে নিয়েছে। এই ট্যাংকার জাহাজ দুটি হলো এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ।
ট্যাংকার দুটি বিক্রির দরপত্র নিলামে মোট ১৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হয়েছিল মাস্টার অ্যান্ড ব্রাদার্স। তারা দর দিয়েছিল ৪০ কোটি ৪৪ লাখ টাকা। তবে প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির মূল্য পরিশোধ না করায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা হিসেবে জাহাজ দুটি কেনার সুযোগ পায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির দাম ছাড়াও কর বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করে। এরপরই ৫ মার্চ ট্যাংকার দুটি প্রতিষ্ঠানটির কাছে হস্তান্তর করা হয়েছে।


চট্টগ্রামে শিপিং করপোরেশনের কার্যালয়ে গতকাল মঙ্গলবার সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ সময় শিপিং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বিএসসি জানায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসির তেলবাহী ট্যাংকার জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন। এরপর ৫ অক্টোবর মধ্যরাতে কোম্পানিটির আরেকটি ট্যাংকার ‘এমটি বাংলার সৌরভ’–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতেও এক নাবিক নিহত হন। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দুটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়। এরপরই ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এমটি বাংলার জ্যোতি এবং এমটি বাংলার সৌরভ ট্যাংকার দুটি ১৯৮৮ সালে মোট ৬০ কোটি টাকায় ডেনমার্ক থেকে সংগ্রহ করা হয়েছিল। ট্যাংকার দুটির প্রতিটির তেল পরিবহন ক্ষমতা ১৪ হাজার ৫৪১ টন। গত ৩৮ বছরে ট্যাংকার দুটি ৪ কোটি ২৫ লাখ টন তেল পরিবহন করেছে। এতে বিএসসি প্রায় ৬০৭ কোটি টাকা নিট আয় করেছে।
বিক্রির পর ট্যাংকার দুটি সীতাকুণ্ডের পুরোনো জাহাজ ভাঙা ইয়ার্ডে নেওয়া হয়েছে। সেখানে এই দুটি ট্যাংকার জাহাজ কেটে বিক্রি করবে ক্রেতা প্রতিষ্ঠান জিরি সুবেদার।
জাহাজ দুটি বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হলে মোট ১৬টি প্রতিষ্ঠান এতে অংশ নেয়। সর্বোচ্চ দরদাতা ছিল ‘মাস্টার অ্যান্ড ব্রাদার্স’, যারা ৪০ কোটি ৪৪ লাখ টাকা দর প্রস্তাব করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে তারা মূল্য পরিশোধ না করায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ‘জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ জাহাজ দুটি কেনার সুযোগ পায়। প্রতিষ্ঠানটি ট্যাংকার দুটির দাম ছাড়াও কর বাবদ ৯ কোটি ১৭ লাখ টাকা পরিশোধ করে। গত ৫ মার্চ আনুষ্ঠানিকভাবে ট্যাংকার দুটি হস্তান্তর করা হয়।
১৯৮৮ সালে বিএসসি ডেনমার্ক থেকে ৬০ কোটি টাকায় ট্যাংকার দুটি সংগ্রহ করে। প্রতিটি জাহাজের তেল পরিবহন ক্ষমতা ছিল ১৪ হাজার ৫৪১ টন। গত ৩৮ বছরে এই দুটি ট্যাংকার প্রায় ৪ কোটি ২৫ লাখ টন তেল পরিবহন করেছে, যার মাধ্যমে বিএসসি ৬০৭ কোটি টাকা নিট আয় করেছে।
জাহাজ দুটি বর্তমানে সীতাকুণ্ডের পুরোনো জাহাজভাঙা ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ক্রেতা প্রতিষ্ঠান ‘জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ’ জাহাজ দুটি ভেঙে লোহা ও অন্যান্য ধাতব অংশ পুনর্ব্যবহারযোগ্য উপকরণ হিসেবে বিক্রি করবে।
সম্পাদক ও প্রকাশক : K. Chy