ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার সিয়াম নিহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪ টায় ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের হয় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বাস স্ট্যান্ডে পৌঁছে পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন,পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার। পৌর যুবদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্সি ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন হিরন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানুষকে পুড়িয়ে হত্যা করে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরে আসতে চায়। তাদের এর চরম মূল্য দিতে হবে। বক্তরা এ হত্যাকান্ডসহ ৫ আগষ্টের পূর্বে সকল হত্যা কান্ডের দ্রুত বিচার দাবী করেন।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি হলো ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব-১১০০৫১) এবং বরিশাল মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব-১১০১৩২। বাসের ভিতর থাকা হেল্পার সিয়ামের মৃত্যু হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন