1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 7:06 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

TVET প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্প্রসারণে নিয়োগকারী প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ প্রদানকারীদের সংলাপ অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Thursday, July 23, 2026

ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় Action for Transformation (A4T) প্রকল্পের Piloting NEET কার্যক্রমের আওতায় “Dialogue between Employers & Training Providers for TVET Enrollment & Job Placement” শীর্ষক এক সংলাপ সভা আজ বৃহস্পতিবার ২৩ জুলাই চট্টগ্রাম শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের তরুণ-তরুণীদের জন্য টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (TVET)-কে শ্রমবাজারের বাস্তব চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করতে হবে। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত, শিল্পপ্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংলাপে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (BKTTC)-এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার পলাশ কুমার বড়ুয়া, চট্টগ্রাম মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আশরিফা তানজিম, ইউসেপ বাংলাদেশ-এর Head of TVET অপর্ণা বড়ুয়া, ইঞ্জিনিয়ার চৌধুরী তারেক মাহমুদ, জব প্লেসমেন্ট অফিসার, চট্টগ্রাম মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, নন্দিতা দাশ, Team Leader, UCEP TVET, এবং আবদুল জব্বার মজুমদার, জব প্লেসমেন্ট অফিসার, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC)।

সংলাপে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিয়োগকারী প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন জহিরুল আলম, CEO, Response Communication; ইসমাইল হোসেন, CEO & Founder, Wave Solution Zone; ইমরান হোসেন, Deputy General Manager, BSRM; ওয়াহিদুর রহমান, GM (HR & Administration), ইস্পাহানি লিমিটেড; মোহাম্মদ কলিম উল্লাহ, AGM (Admin & Customs), ফুলকলি লিমিটেড; মোহাম্মদ ইসমাইল হোসেন, Manager (HR & Admin), মেরিডিয়ান গ্রুপ; কাজল বড়ুয়া, GM (HR & Operations), Signet Press Limited; জান্নাতুল ফেরদৌসী জান্নাত, স্বত্বাধিকারী, জান্নাত মেকওভারসহ বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সংলাপে অংশগ্রহণকারী প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও নিয়োগকারী প্রতিনিধিরা বর্তমান শ্রমবাজারের দক্ষ জনবলের চাহিদা, শিল্প প্রতিষ্ঠানের প্রত্যাশা, TVET শিক্ষার গুণগত মান উন্নয়ন, বাজারভিত্তিক কারিকুলাম, ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ বৃদ্ধি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের দ্রুত কর্মসংস্থানে সংযুক্তকরণ এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি NEET (Not in Education, Employment or Training) তরুণ-তরুণীদের মূলধারার দক্ষতা উন্নয়ন ও সম্মানজনক কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করতে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে ব্রাইট বাংলাদেশ ফোরামের পক্ষ থেকে জানানো হয়, Action for Transformation (A4T) প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের সুবিধাবঞ্চিত ও NEET তরুণ-তরুণীদের TVET প্রশিক্ষণে অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এ ধরনের সংলাপ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ। Piloting NEET কার্যক্রমের লক্ষ্য, অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা পাওয়ারপয়েন্ট (PPT) উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন আনিসুর রহমান, জব প্লেসমেন্ট অফিসার, ব্রাইট বাংলাদেশ ফোরাম।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিষু চক্রবর্তী, প্রোগ্রাম অফিসার, ব্রাইট বাংলাদেশ ফোরাম।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com