1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 1:09 pm
সংবাদ শিরোনাম: :
অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, November 11, 2026

​সুজন ভট্টাচার্য্য, বিশেষ প্রতিনিধি:​ধর্মীয় ভাবগাম্ভীর্য, আবেগ ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য জেলা বান্দরবানে উদযাপিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব’।

এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বান্দরবানের উদ্যোগে কালাঘাটাস্থ শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


​আগামী শুক্রবার (১৩ নভেম্বর) ইসকন বান্দরবান মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ অমল হরি গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে এই ভাবগম্ভীর উৎসব অনুষ্ঠিত হবে। একই মঞ্চ ও আয়োজনে শ্রদ্ধাভরে পালিত হবে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তিরোভাব তিথি এবং পরম পবিত্র গোপাষ্টমী মহোৎসব।


​সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, আলোর উৎসব দীপাবলির পরপরই শুভ গোবর্ধন পূজার দিনে অন্নকূট উৎসব উদযাপিত হয়ে থাকে। ‘অন্ন’ অর্থাৎ খাদ্য এবং ‘কূট’ শব্দের অর্থ পাহাড়। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত ধারণের অলৌকিক লীলাকে স্মরণ করে এই বিশেষ দিনে রকমারি সুস্বাদু ব্যঞ্জন ও অন্ন পাহাড়ের আকৃতিতে সাজিয়ে পরম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা হয়।
​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, উৎসবের দিন সকাল ৮টায় ভগবান গিরিরাজ গোবর্ধন ও ভগবান জগন্নাথ দেবের অপ্রাকৃত ‘রাজবেশ’ দর্শনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা ঘটবে।

এরপর সকাল সাড়ে ৮টায় শ্রীমদ্ভাগবত পাঠ, ৯টায় ভক্তিগীতি ও হরে কৃষ্ণ নামসংকীর্তন এবং সকাল ১১টায় সনাতন সংস্কৃতি ও গো-সেবার প্রতীক হিসেবে ‘গোমাতা পূজা’ অনুষ্ঠিত হবে।


​দুপুর ১২টায় গিরিরাজ গোবর্ধনের ভোগ আরতি ও বিশেষ কীর্তন, সাড়ে ১২টায় পরম কাঙ্ক্ষিত অন্নকূট দর্শন এবং দুপুর ১টায় এক মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে। উক্ত ধর্মসভায় ইসকনের সম্মানীয় সন্ন্যাসীবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ গিরিরাজ গোবর্ধনের মহিমা ও লীলামৃত আলোচনা করবেন। আলোচনা সভা শেষে দুপুর দেড়টায় আগত সকল ভক্তদের মাঝে প্রীতিপূর্ণ ‘কৃষ্ণপ্রসাদ’ বিতরণ করা হবে।


​দিনব্যাপী এই উৎসবকে সাফল্যমণ্ডিত ও অর্থবহ করে তুলতে বান্দরবান জেলা ও পার্শ্ববর্তী এলাকার সকল সনাতন ধর্মাবলম্বী ভক্ত, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য জোর আমন্ত্রণ জানানো হয়েছে। বর্ণিল এই আয়োজনের মধ্য দিয়ে কালাঘাটা মন্দির প্রাঙ্গণ ভক্তদের মিলনমেলায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com