1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 11:08 am
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

বান্দরবানের লামায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, January 8, 2025

আফজাল হোসেন জয়:প্রতিনিধি লামা (বান্দরবান)।আজ বুধবার ( ৮ জানুয়ারি ২৫ইং) সন্ধায় লামা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লামা উপজেলা শাখা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র নেতা মোঃ আসিফ ইকবাল বলেন, ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দুই হাজার এর অধিক শহীদের শাহাদাতের বিনিময়ে এবং লক্ষাধিক আহত ভাই বোনদের ভ্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা ও আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করছি আওয়ামীলীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, নাশকতা ও সংগঠিত হওয়া এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।

গত ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ৪টা জানুযারি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে লামা রুপসীপাড়া ইউনিয়ন ও লামা পৌর এলাকায় প্রসাশনের নাকের ডগায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সংঘঠিত হয়ে নাশকতা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে দেখা গিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের প্রাণ নাশের হুমকি প্রদান করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছে। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, তারা কিভাবে সংগঠিত হয়ে এরকম নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে; তা আমাদের বোধগম্য নয়।

আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তার দোসরদের গ্রেফতার করে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা জুলাই বিপ্লবের চেতনাধারী সর্ব স্তরের ছাত্র জনতাকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন বান্দরবানের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ বলেন, অত্যান্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি যে, লামার প্রাকৃতিক সম্পদ যেমন বালু, পাথর এবং পর্যটন খাত নিয়ে নানা রকম সিন্ডিকেট ও ষড়যন্ত্র চলমান রয়েছে। অনতিবিলম্বে এইসকল ফ্যাসিবাদের তৈরি চক্রান্তকারী সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং পর্যটন স্পষ্ট গুলোতে প্রশাসনের কঠোর নজরদারি বৃদ্ধি করতে হবে। যদি সম্ভব হয় প্রধান পর্যটন স্পট গুলোতে পুলিশের অস্থায়ী চৌকি স্থাপন করতে হবে।

রেড ক্রিসেন্ট, ইউএনডিপি সহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার আড়ালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে হাজারো ছাত্রের রক্তে অর্জিত বিপ্লবকে ব্যার্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এ সমস্ত সেবা সংগঠন থেকে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে”। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আরো বলেন,
“লামা থানার পুলিশ স্বৈরচারের কয়েকজন দোসরকে আজ আটক করেছে, এ জন্য পুলিশ বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করছি”।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com