চট্টলার কণ্ঠ ডেস্কঃ অনেকেরই বর্ষাকাল পছন্দ। এই সময় আসলে তারা ঘুরতে যেতে পছন্দ করেন। তাদের মন উড়ে যায় প্রকৃতির কাছে। আর এর জন্য সেরা হচ্ছে পাহাড়।
আর বর্ষায় বেড়াতে যাওয়া অনেকের কাছেই রোমাঞ্চের মতো। বৃষ্টিভেজা পাহাড় থেকে পাহাড়ি ঝর্ণায় পা ভেজানো—এক অদ্ভুত প্রশান্তি থাকে মনে। তবে বর্ষায় পাহাড় ভ্রমণের পরিকল্পনা করার আগে বাড়তি সতর্ক থাকতে হবে। চলুন, জেনে নেওয়া যাক—
হাতে বাড়তি সময় রাখুন
পরিকল্পনা যদি ৩-৪ দিনের হয় তবে হাতে এক দুই দিন সময় রেখেই টিকিট কাটুন।
বর্ষায় পাহাড়ে মাঝেমধ্যেই ধস নামে। আবার ভারি বৃষ্টিপাতের কারণে বের হওয়াটাও বন্ধ হয়ে যেতে পারে। তাই দুই এক দিন বাড়তি সময় হাতে রাখলে অনেকটাই খোলা মনে ঘোরাঘুরি করতে পারবেন।
পূর্বাভাস নজরে থাক
বর্ষায় পাহাড়ে ট্রেক করতে গেলে আবহাওয়ার পূর্বাভাসে নজর রাখা উচিত।তাই পাহাড়ে পৌঁছানোর পর তো বটেই, তবে যাওয়ার আগেই আবহাওয়ার পূর্বাভাস জেনে নিতে ভুলবেন না। বৃষ্টির পূর্বাভাস থাকলে ট্রেকে না যাওয়াই ভালো। নয়তো মাঝপথে মুশকিল হতে পারে।
সঠিক পোশাক
বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে রেনকোট নিতে ভুলবেন না। পাহাড়ি বৃষ্টি ছাতায় মানাবে না।তা ছাড়া বৃষ্টির সময় পাহাড়ের ঠাণ্ডাও বেশি পড়ে। তাই হালকা শীতের পোশাকও সঙ্গে রাখতে হবে। ওয়াটারপ্রুফ জুতা পরলে ভালো। বর্ষায় জুতা ভালো না হলে পাহাড়ে বেড়ানো কঠিন কাজ।
মশার ধূপ ও ক্রিম
বর্ষায় চারিদিকে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই পাহাড়-সমুদ্র যেখানেই যান, সঙ্গে মশা মারার ধূপ, ক্রিম নিতে ভুলবেন না। তা ছাড়া বর্ষায় পাহাড়ি জায়গায় জোঁকের উপদ্রব বাড়ে। তাই নিজের ব্যাগে সব সময় বেশি করে লবণ রাখুন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন