চট্টলার কণ্ঠ ডেস্ক: ভয়াবহ বন্যা কবলিত ফেনী জেলার দুর্গত মানুষের পাশে দাড়িয়েছে বনজৌর পরিবার। রবিবার ২৫ আগস্ট সকালে বন্যার্তদের মাঝে বিতরনের জন্য বনজৌর -এর পক্ষে বিপুল পরিমাণ ত্রান সামগ্রী চট্টগ্রাম সেনানিবাসের আর্মি ত্রান গ্রহন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে’র নেতৃত্বে পরিচালক (অপারেশন) মো: কাজী ইকবাল হোসেন, পরিচালক (ক্রয়) সুদীপ কুমার মিত্র, পরিচালক (এডমিন) বিকাশ কান্তি দাশ, পরিচালক আব্দুল মান্নান ও পরিচালক প্রাণ গোপাল বনিক ও বনজৌর টিম।

এসময় এরিয়া হেডকোয়ার্টার চট্টগ্রামের পক্ষে আমাদের দেয়া ত্রাণ সামগ্রী গ্রহন করেন কর্ণেল এনাম, কর্ণেল নাঈম, মেজর শোয়েব এবং মেজর শামসুদ্দিন প্রমুখ।

বনজৌর রেস্টুরেন্টের প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম ও আন্তরিকতায় এই কাজটি সফল হয়েছে
মানবতার প্রতি আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। যে কোন দুর্যোগে বনজৌর পরিবার সবসময় মানুষের পাশে থাকবে এবং সহযোগিতা করার প্রতিশ্রুতি বহন করবে। আসুন, আমরা সবাই মিলে একসাথে এই কঠিন সময় পার করি এবং আমাদের সমাজকে আরও দৃঢ় ও সহানুভূতিশীল করে তুলি। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

You must be logged in to post a comment.
আপনার মতামত দিন