চট্টলার কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হকের চুক্তি বাতিল করা হয়েছে। তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করে আজ সোমবার ০৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২০২১ সালের ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এই বিচারপতিকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় শেখ হাসিনা সরকার। এছাড়া, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দের (বাদল) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপরদিকে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আব্দুর রৌফ মিয়া এবং খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (গ্রেড-২) আব্দুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন