1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 10:06 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Friday, March 6, 2026

কথা সাহিত্যিক প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকূয়ো বিভ্রম’ সম্প্রতি প্রতিকথা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। এটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে ২০২২ সালে অমরাবতী প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার প্রথম গল্পগ্রন্থ ‘হরতনের বিবি ইস্কাপনের গোলাম’, যা পাঠক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা প্রদীপ আচার্য ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তিনি মূলত কথাসাহিত্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন, বিশেষ করে ছোটগল্প ও অণুগল্পে তার একান্ত নিবিষ্টতা লক্ষণীয়। দেশ-বিদেশের বিভিন্ন ওয়েবম্যাগ, পাশাপাশি জাতীয় ও স্থানীয় দৈনিকে নিয়মিত লিখে চলেছেন তিনি। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

পেশাগত জীবনে একজন উন্নয়নকর্মী হিসেবে তিনি দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে তৃণমূল মানুষের সাংস্কৃতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। যোগাযোগ কৌশল হিসেবে পারফর্মিং আর্টসের বহুমাত্রিক ব্যবহার নিয়ে তার কাজ উল্লেখযোগ্য। একই সঙ্গে তিনি একজন মূকাভিনয়শিল্পী হিসেবেও সক্রিয়। নতুন গল্পগ্রন্থ ‘কানাকূয়ো বিভ্রম’ মূলত মানুষের অন্তর্গত নীরব আখ্যান, স্বপ্ন ও অস্তিত্বের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত।

বইটিতে এই উপলব্ধিই প্রকাশ পেয়েছে- প্রতিটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা নীরব গল্পই প্রকৃত মহাকাব্য, যদিও তা প্রায়ই নিস্তব্ধতার আড়ালে হারিয়ে যায়। জীবনের নিজস্ব পাঠশালা থেকে উঠে আসা অভিজ্ঞতা, সংঘাত ও উল্লাস বইটির গল্পগুলোকে রূপ দিয়েছে কাগজের ভাঁজে গড়া এক সাদামাটা নৌকার মতো; যা ভেসে চলে অস্তিত্বের ঢেউয়ে।

প্রকাশকদের মতে, ‘কানাকূয়ো বিভ্রম’ পাঠককে শুধু গল্পের ভেতর দিয়ে হাঁটায় না, বরং জীবনের গভীরতর অনুভবের দিকে নিয়ে যায়।

বইটি রকমারীতে অন লাইনে ছাড়াও ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন বুকশপে পাওয়া যাচ্ছে। একইসাথে ঢাকায় অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রতিকথা প্রকাশনা স্টল ৯৬৬-৯৬৭’-এ বইটি পাওয়া যাচ্ছে।

বইটি বাজারে আসার মধ্য দিয়ে সমকালীন বাংলা ছোটগল্পের ভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com