চট্টলার কণ্ঠ ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহে। গতকাল বুধবার ১৪ আগস্ট ফোনকলে তিনি ড. ইউনূসকে অভিনন্দন জানান। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানানোর পাশাপাশি কয়েক দশক ধরে বাংলাদেশে অবস্থান করা লঙ্কান বিনিয়োগকারীদের বাংলাদেশে থাকতে এবং বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন