1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 1:11 pm
সংবাদ শিরোনাম: :
অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 14, 2026

জলবায়ু সংকট মোকাবিলায় ঋণ নয়, অনুদানভিত্তিক অর্থায়ন ও জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে আজ শনিবার ১৪ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে Global Climate Strike 2026। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলা, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আসন্ন জলবায়ু সম্মেলন COP31-কে সামনে রেখে বিশ্বনেতাদের কার্যকর ও জবাবদিহিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বানে এ কর্মসূচী পালিত হয়েছে।

তৃণমূল পর্যায়ে তরুণদের জলবায়ুবিষয়ক সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ এবং জলবায়ু ন্যায্যতার দাবি বিশ্বপরিসরে তুলে ধরার লক্ষ্যে Activista Chattogram-এর উদ্যোগে এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও Global Platform Bangladesh-এর সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।

শনিবার ১৪ নভেম্বর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব, জামালখান থেকে শুরু হওয়া এই র‌্যালিতে চট্টগ্রামের বিভিন্ন যুব সংগঠন ও Activista Chattogram-এর ২০০-এর অধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। র‌্যালিটি প্রেস ক্লাব থেকে ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জামালখানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু অর্থায়নের দাবিগুলো তুলে ধরেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইয়ুথ হাবের সভাপতি মৌসুমি আক্তার, সাধারণ সম্পাদক সৈয়দ স্বাধীন, সহসভাপতি মোহাম্মদ পারভেজসহ Activista Chattogram-এর বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি ও তরুণ জলবায়ু অধিকারকর্মীরা।

কর্মসূচির মূল দাবিগুলোর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা; জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির বাস্তবায়ন ত্বরান্বিত করা; এবং জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় ও দায়িত্ব নিশ্চিত করা।

আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী জনগোষ্ঠীই এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। তাই জলবায়ু সংকট মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, প্রয়োজন ন্যায়ভিত্তিক অর্থায়ন, কার্যকর নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তবসম্মত উদ্যোগ। COP31-কে সামনে রেখে বিশ্বনেতাদের প্রতি আহ্বান, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ ও জনগোষ্ঠীর বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তরুণদের সম্মিলিত কণ্ঠে আয়োজিত এই Global Climate Strike 2026 প্রমাণ করে, জলবায়ু ন্যায্যতার আন্দোলনে তরুণরা কেবল ভবিষ্যতের অংশীজন নয়, বরং বর্তমান পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com