1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম: :
সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞ করে ভাণ্ডারিয়ায় প্রশাসনের মাইকিং পিসিপি রোয়াংছড়ি থানা শাখার ১৮তম বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাজকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -এমপি সরোয়ার আলমগীর সাক্ষাৎকার:আইনের যথাযথ প্রয়োগের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র শৃঙ্খলা চোখে পড়ে-ড. ফজলুল কবির সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা: মির্জা ফখরুল তিন প্রতিবন্ধীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী তথ্য গোপন করে আপিল: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড আবেদন বান্দরবানে মাছরাঙা টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তি উদযাপন প্রতিবন্ধিতা নয়, অধিকারই হোক মূলধারা: বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও রাষ্ট্রের দায়বদ্ধতা বান্দরবান কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির নির্বাচন: সাধারণ সম্পাদক পদে বৈধ তপন চক্রবর্তী লামায় সিএনজি ছিনতাই ও চালককে জখমের রহস্য উদঘাটন করেছে পুলিশ, গ্রেপ্তার ৩ লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ! শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৩ সহযোগী সহ গ্রেপ্তার পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ! ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান পুলিশের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই পাক-অধিকৃত কাশ্মীরের নির্বাচনে সহিংসতা,নিহত বেড়ে ২০ দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি টেকনাফে দেশীয় মদসহ চার মাদক কারবারি আটক টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনা দূরসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি আষাঢ়ী পূর্ণিমা: আত্মজাগরণ, প্রজ্ঞা ও মুক্তির আলোক ধারা যুবদের উদ্যোগে চকবাজারে পলিথিন বিরোধী ক্যাম্পেইন; পলিথিনমুক্ত বাজার গঠনের প্রত্যয়

চসিক মেয়রের হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর ঘোষণায় ক্যাব চট্টগ্রামের অভিনন্দন

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

চট্টলার কণ্ঠ ডেস্ক:চট্টগ্রাম সিটি করপোরেশন এর নব দায়িত্বপ্রাপ্ত সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কর্তৃক চট্টগ্রামে বহুল আলোচিত হোল্ডিং ট্যাক্স না বাড়ানোর ঘোষণা দেয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ। সম্প্রতি এক অনুষ্ঠানে স্থানীয় জনগনের সাথে মত বিনিময় কালে এ ঘোষনাকে ঐতিহাসিক বলে দাবি করে হোল্ডিং ট্যাক্স নিয়ে নগরবসাীর মধ্যে তীব্র ক্ষোভ ও আন্দোলন হলেও বিগত সিটিকরপোরেশনের মেয়র বিষয়টিকে আমলে না নিয়ে নগরবাসীর ওপর নতুন নতুন করের বোঝা চাপিয়েছেন।

মেয়র ডাঃ শাহাদতের এই ঘোষনা তার পরিসমাপপ্তি হবে বলে আশা করে ভোগান্তি কমিয়ে মান সম্মত সেবা প্রদানে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্বপালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহবান জানান।

১১ নভেম্বর সোমবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডিন্ট আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর সভাপতি আবু হানিফ নোমান প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ নির্বাচনী ট্রাইবুনালের ঐতিহাসিক রায়ে চট্টগ্রামের জনগনের নন্দিত জননেতা ডাঃ শাহাদত হোসেন কর্তৃক সিটিকরপোরেশনের দায়িত্বভার গ্রহনের জন্য অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্বপাল কালে নগরবাসী কাংখিত মাত্রায় নাগরিক সেবা উপভোগ করবেন, ভোগান্তি ও সেবার মান উন্নত হবে। একই সাথে সিটিকরপোরেশন এর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়ে জনগনের মালিকায় প্রতিষ্ঠা লাভ করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাবসহ বিভিন্ন নাগরিক সংগঠন ও নগরবাসীরা বারংবার সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের পুরানো কৌশল হিসাবে প্রতিবছর হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিশাল একটি নোটিশ প্রদান করে পরে আপোষ ফরমুলায় দফা রফা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছেন। আবার হোল্ডিং ট্যাক্স রিএসেসমেন্ট এর নামে মেয়রের কাছে আবেদন এর নামেও বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছেন। আর এ কারণে নগরবাসীর বিপুল পরিমান হোল্ডিং ট্যাক্স বকেয়া থেকে গেছে। রাজস্ব আদায় ও হোল্ডিং ট্যাক্স আদায়ে স্বচ্ছতা ও জবাদিহিতা নিশ্চিতে নাগরিক পরীবিক্ষন কমিটি গঠন করা দরকার। একই সাথে এই প্রক্রিয়ায় ভোক্তাদের প্রতিনিধি হিসাবে ক্যাব ও সিটিকরপোরেশনকে সহযোগিতা করতে প্রস্তুত।

বিবৃতিতে নেতৃবন্দ আরও বলেন, মেয়র শাহাদতের চট্টগ্রামকে সুন্দর ক্লিন, গ্রিন ও হেলদি সিটিতে পরিনত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে এই প্রক্রিয়ায় নগরবাসীকে সম্পৃক্ত করা, কার্যক্রমের জবাদহিতা নিশ্চিত করা, ময়লা ও আবর্জনামুক্ত শহরে পরিনত করতে পরিছন্ন বিভাগের কাজের দৃশ্যমান নজরদারির পাশাপাশি নাগরিক সম্পৃক্ততা বাড়ানোর সুপারিশ করেন। এছাড়াও প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সচেতন নাগরিকদের নিয়ে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন করার সুপারিশ করেন।

সিটি করপোরেশনের সকল অফিস ও ওয়ার্ড পর্যায়ে অভিযোগ বক্সের পরিবর্তে টুল ফ্রি নাম্বারে হট লাইনে অভিযোগ জানানোর পদ্ধতি বের করার ্ওপর জোর দেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com