1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 23, 2026, 1:09 pm
সংবাদ শিরোনাম: :
অন্যের প্লেটের উচ্ছিষ্ট খাবারও ফ্রিজে,রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ নেতা সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট,বিপন্নপ্রায় হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয়, সমাজের সম্পদ: ডিসি জাহিদ ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, November 14, 2026

নিজস্ব প্রতিবেদক :যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে (সাংঘিক) দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৩ই নভেম্বর চট্টগ্রাম বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, কোতোয়ালী, চট্টগ্রাম প্রাঙ্গণে দিনব্যাপী এই মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠান সাজানো হয়।

১ম পর্বে ছিল:

ভোর ৫.১৫ মিনিটে বিশ্ব শান্তি কামনায় পবিত্র সূত্রপাঠ, সকাল ৬.০১ মিনিটে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সকাল ৬.৩০ মিনিটে পূজনীয় ভিক্ষু সংঘের প্রাতঃরাশ গ্রহণ, সকাল ০৯.০০ টায় ভিক্ষু সংঘের আসন গ্রহণ।

এরপর চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অবস্থানরত প্রয়াত অধ্যক্ষগণের উদ্দেশ্যে অষ্টপরিষ্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করা হয়।

সভাপতিত্ব করেন অধ্যাপক ভদন্ত
জ্ঞানরত্ন মহাস্থবির, সভাপতি, চন্দনাইশ ভিক্ষু পরিষদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন H.E. U Kyaw Soe Moe, Ambassador, The Embassy of the Republic of the Union of MYANMAR, Dhaka।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির, অধ্যক্ষ-গহিরা শান্তিময় বৌদ্ধ বিহার।

বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবির, আবাসিক প্রধান, চট্টগ্রাম বৌদ্ধ বিহার

উদ্বোধক ছিলেন ড. সুমনপ্রিয় মহাস্থবির, আবাসিক ভিক্ষু, চট্টগ্রাম বৌদ্ধ বিহার।

বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বিজয়ানন্দ মহাস্থবির, অধ্যক্ষ হরিনা অমৃতধাম বিহার ভূছপুর, ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির, অধ্যক্ষ, পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহার, ভদন্ত শান্তবোধি স্থবির, উপাধ্যক্ষ অক্সিজেন ত্রিরত্ন বিহার।

পঞ্চশীল প্রার্থনা করেন শ্রীমতি যুথিকা বড়ুয়া।

এছাড়াও দেশের বিভিন্ন বিহার থেকে আগত পূজনীয় ভিক্ষু সংঘ, বিশেষ সদ্ধর্মদেশকবৃন্দ উপস্থিত থেকে ধর্মদেশনা প্রদান করেন। সকাল ১১.৩০ মিনিটে পূজনীয় ভিক্ষুসংঘের পিণ্ডদান গ্রহণ ও দুপুর ১২.০১ মিনিটে অতিথি আপ্যায়ন অনুষ্ঠিত হয়।

২য় পর্বে:

দুপুর ১.৩০ টায় দানোত্তম শুভ কঠিনচীবর দান উৎসব উপলক্ষ্যে চীবর সহকারে র‍্যালী অনুষ্ঠিত হয়। দুপুর ২ টায় দানোত্তম শুভ কঠিনচীবর দান উৎসব ২০২৬ আরম্ভ এবং পূজনীয় ভিক্ষু সংঘের আসন গ্রহণ ও পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন ভদন্ত রাহুলবোধি ভিক্ষু,
উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী লায়ন রূপম মুৎসুদ্দী টিটু ও তাঁর দল।

সভাপতিত্ব করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির, সংঘরাজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা।

শুরুতে ড. জিনবোধি ভিক্ষুর লিখিত ‘অধ্যাপক ধর্মবংশ মহাস্থবির ও জ্ঞান তাপস দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবির’র জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মপ্রাণ উপাসক এবং দানশীল ব্যক্তি শ্রী করুণাকান্ত বড়ুয়া ও তাঁর সহধর্মিনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধক ছিলেন অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক, চট্টগ্রাম বৌদ্ধ বিহার।

প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মহাস্থবির ড. এস লোকজিৎ ভিক্ষু, অধ্যক্ষ-চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি ও মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। প্রধান আলোচক ছিলেন ভদন্ত শাসনবংশ মহাস্থবির, অধ্যক্ষ, মায়ানী তথাগত বৌদ্ধ বিহার ও ত্রিপিটক গবেষণা কেন্দ্র এবং মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজন কান্তি সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়)
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়),
বিশেষ অতিথি ডা. শাহাদাত হোসেন, প্রশাসক চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আলহাজ্ব আবু সুফিয়ান, এমপি, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-৯, সুশীল বড়ুয়া, ট্রাস্টি, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, পার্থ প্রতীম বড়ুয়া অপু, ট্রাস্টি, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।

বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন ভদন্ত ধর্মতিলক স্থবির, মছদিয়া জ্ঞান বিকাশ বিহার। ভদন্ত সংঘমিত্র স্থবির,ভদন্ত শান্তজ্যোতি স্থবির, অধ্যক্ষ হলদিয়া কুঞ্জবন বিহার।
পঞ্চশীল প্রার্থনা করেন আনন্দ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভদন্ত এম. প্রিয়বোধি স্থবির, সাধারণ সম্পাদক, মহেশখালী ভিক্ষু সমিতি।
সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জে.বি.এস আনন্দবোধি স্থবির।

সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনায় ছিলেন শিল্পী লায়ন টিটু মুৎসুদ্দী ও তাঁর শিল্পীগোষ্ঠী এবং বুদ্ধ কীর্তন পরিবেশন করেন ঠেগরপুনি কীর্তনীয়া শ্যামল চৌধুরী ও তাঁর দল।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com