চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রামের জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে অপসারণ করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে।
রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা-৮২ (ক) প্রয়োগ করে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি। ওই পদে দায়িত্ব পালনের জন্য প্রচলিত বিধি অনুযায়ী শুধু দায়িত্ব ভাতা পাবেন তিনি। তবে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন না।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন