চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হুমায়ন কবিরকে র্যাব-৭ এবং র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে। গতকাল ২৩ জুলাই বিকালে ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ হুমায়ন কবির প্রকাশ কবির (৬২) চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানাধীন চন্দ্র নগর এলাকার আব্দুল গফুর হাওলাদারের ছেলে।
হত্যা ও অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এক আসামী নগরীতে গ্রেপ্তার
র্যাব-৭ এর মিডিয়া অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-১ এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার খুন ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হুমায়র কবির প্রকাশ কবিরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীকে সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্ল্যখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ হুমায়ন কবির প্রকাশ কবির এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী, পাঁচলাইশ এবং ডাবলমুরিং থানায় চুরি এবং ডাকাতি সংক্রান্তে ৪টি মামলার তথ্য পাওয়া যায়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন