চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম জেলার পটিয়া থানার হত্যা, অস্ত্র এবং সরকারি কাজে বাধা প্রদানসহ একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত এবং দুই বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মাহবুব আলমকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল বুধবার ২৩ জুলাই বিকালে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মাহবুব আলম প্রকাশ বাচা (৩৫),চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন দক্ষিণ খরন এলাকার এয়াকুব নবীর ছেলে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার পটিয়া থানার দুই মামলায় ২ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মাহবুব আলম প্রকাশ বাচাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্ল্যখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত মাহবুব আলম প্রকাশ বাচা এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া এবং চন্দনাইশ থানায় অস্ত্র , মাদক এবং নাশকতা সংক্রান্তে ৬টি মামলার তথ্য পাওয়া যায়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন