চট্টলার কণ্ঠ ডেস্কঃ খাবারের সাথে তেলাপোকার বিষ্ঠা ও তেলাপোকা বিচরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুঁড় সংরক্ষণের পাওয়ায় এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৯ সেপ্টেম্বর) নগরের অক্সিজেন বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার। এছাড়াও, সচেতন ছাত্রবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে মূল্য তালিকা, ক্রয় রশিদ না থাকায়, পণ্যের গায়ে মল্য না লিখায় এবং অস্বাস্থ্য মুদি সামগ্রী বিক্রি করার অভিযোগে অক্সিজেন এলাকার নূর উদ্দিন ষ্টোরসহ দুই মুদি দোকানিকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং দামের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হওয়ায় দুইটি সবজির দোকানকে ৪ হাজার টাকা, ক্রয় রশিদ দেখাতে না পারায় এবং দামের মধ্যে পার্থক্য থাকার অভিযোগে একটি মুরগির দোকানকে ৩ হাজার টাকা, পণ্যের গায়ে মুল্য লেখা না থাকায় এবং ময়লাযুক্ত ময়দা বিক্রির অভিযোগ এম এইচ ট্রেডার্স নামে একটি মুদির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শুকনো বুটে রং মিশিয়ে কাঁচা বুট বলে বিক্রি করার অভিযোগে ছিদ্দিকের সবজির দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিক্রি করতে আনা রং মেশানো বুট পা দিয়ে পৃষ্ট করে ধ্বংস করে ভোক্তা অধিকার।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন