1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 2:24 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, July 31, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দুইশ মানুষ। আরো ভূমিধসের আশংকায় রাজ্যটির বেশ কিছু জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে কেরালার ওয়েনাদ তীব্র বৃষ্টিপাতের পর তিনটি ভূমিধসের ঘটনা ঘটে। এ ঘটনার পরে রাজ্যের চার জেলা ওয়েনাদ, কোঝিকোড়, মালাপ্পুরম ও কান্নুরে রেড অ্যালার্ট জারি করে রাজ্য সরকার।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ, ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ ও সামরিক বাহিনীর সদস্যরা।

সরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় ঘটনার পর থেকে উদ্ধার অভিযান চালালেও এখনও আরও শতাধিক লোক আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি পরিবার জানিয়েছে, তাদের প্রিয়জনের সন্ধান পাওয়া যাচ্ছে না।

ভারতীয় সেনাবাহিনী ওয়েনাদে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য প্রায় ৩০০ জন সদস্য মোতায়েন করেছে। এছাড়া আরও ১৪০ জনকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার জানিয়েছেন, সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর দল কাজ করছে। দুর্যোগ ত্রাণ দলও পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকাজে প্রশিক্ষত কুকুরও বিমানযোগে নামানো হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং দুর্যোগ মকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা করেছে। 

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com