চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা আবার ও একটি পিকাপ গাড়ি সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিলন( ২৮) নামে এক বাইক আরোহী নিহত হয়েছে।
পলিথিনের বিরুদ্ধে মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনঃ ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
বুধবার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা কলেজ বাজার সংলগ্ন কৃষি ইউটার্ন এলাকায় এই দুঘটনা ঘটে।
এ ঘটনা মোটর সাইকেল থাকা আরো একজন গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নিহত মিলনের কর্মস্থল ডেইরি ফার্মের মালিক মো. জসিম উদ্দিন ও চমেকের জরুরি বিভাগে কর্মরত মোহাম্মদ আজম।
জানা যায়, নিহত মো. মিলনের বাড়ি ভোলা জেলা। সে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং তালতল এলাকার একটি ডেইরি ফার্মে চাকরি করেন। ফার্মটির মালিক মো. জসিম উদ্দিন।
এতে মোটরসাইকেল আরোহী ও তাঁর সঙ্গে থাকা অপর যুবক পিকআপ গাড়ির ধাক্কায় সড়ক থেকে দূরে ছিটকে পড়েন। দৃশ্যটি দেখে এলাকার লোকজন দৌঁড়ে এসে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মোটর সাইকেল আরোহী মিলন মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

You must be logged in to post a comment.
আপনার মতামত দিন