1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 1:00 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি!

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, November 16, 2026

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর প্রথম সপ্তাহ শেষ হলেও কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এই দাবিতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র‍্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তুরস্কের আন্তালিয়ায় চলমান কপ৩১ উপলক্ষে আয়োজিত প্রচারাভিযান সপ্তাহের অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।

দেশব্যাপী চলমান এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডব্লিউজিইডি, ক্লিন ও প্রাণ। নৌকা বাইচের আগের সমাবেশে বক্তারা বলেন, সম্মেলনের প্রথম দিন খাদ্য, কৃষি ও স্বাস্থ্য দিবস নির্ধারিত হলেও কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের কোনো প্রতিশ্রুতি আসেনি।

বক্তারা আরও উল্লেখ করেন, বৈশ্বিক অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হলেও এ খাতে তহবিলে মাত্র ২০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।

সমাবেশ থেকে কপ৩১-এর ২০ নভেম্বরের চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার সুস্পষ্ট অঙ্ক নির্ধারণের দাবি জানানো হয়। সেই সঙ্গে কৃষি ও খাদ্যব্যবস্থার অভিযোজন চাহিদার অনুপাতে অর্থ বরাদ্দ এবং তা ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ নয়, অনুদান হিসেবে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন ও সমবায়ের হাতে রাখার দাবি জানিয়ে বক্তারা বলেন, সৌর সেচব্যবস্থা ও সৌরচালিত হিমাগারের মতো উদ্যোগ বাস্তবায়নে সবুজ জলবায়ু তহবিলে সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

আইএসডিইর কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরও সংহতি জানান ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস ও মোহাম্মদ জানে আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আগামী ২০ নভেম্বর কপ৩১ সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com