1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
September 18, 2026, 4:18 pm
সংবাদ শিরোনাম: :
রোয়াংছড়ি-রুমায় প্রথম সরকারি সফরে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিসমূহ সক্রিয়করণে কাজ করতে হবে ফটিকছড়ি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা সুন্দরবন রক্ষায় ভান্ডারিয়ায় শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা বরইতলীতে মাইগ্রেশন ফোরাম ও জিএমসি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত রোয়াংছড়িতে ওয়াশ প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা রোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনা শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৮ বাংলাদেশি স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপনের উদ্যোগ শ্রীমতি স্মৃতি কণা বড়ুয়ার প্রয়াণের ছয়মাসিক সংঘ দান ও অষ্টপরিষ্কার দান সম্পস্ন মাটিরাঙ্গার দুর্গম ধনিরাম পাড়ায় যৌথ মেডিকেল ক্যাম্প ও পুষ্টি প্রদর্শনী ভাণ্ডারিয়ায় মাদকসহ দুইজন আটক,একজনকে ১ বছর কারাদণ্ড মিজোরাম থেকে স্বদেশে ফিরল তিন বম পরিবার: শেকড়ের টানে ১৮ সদস্যের আত্মিক প্রত্যাবর্তন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাধারণ সভা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রশিক্ষণের পর নারীর কর্মসংস্থানের পথও দেখাতে হবে: ডিসি জাহিদ রোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ২৬ ধরনের সরঞ্জাম হস্তান্তর ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ভান্ডারিয়ায় সচেতনতা সভা ১৬ সেপ্টেম্বর শিল্প উদ্যোক্তা নিরোদ বরণ বড়ুয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’ “শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৮ তম উরস শরিফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত” শিক্ষকদের বেতন বন্ধের অভিযোগে ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু এবার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত

ইরান-ইসরায়েল ইস্যুতে জরুরি বৈঠক, অংশ নিলেন আরব পররাষ্ট্রমন্ত্রীরা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Saturday, June 21, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃ তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এক কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনার জন্য গতকাল শুক্রবার (২০ জুন) গভীর রাতে ইস্তাম্বুলে একত্রিত হয়েছেন আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থার সপ্তাহান্তিক সম্মেলনের ঠিক আগে। যেখানে সম্প্রতি শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ১৩ জুন ভোরে ইসরায়েল অভিযোগ তোলে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এর জবাবে তেহরানও পাল্টা প্রতিশোধমূলক হামলা চালায়। এর ফলে দুই চিরবৈরীর মধ্যে সংঘাত আরো তীব্র আকার ধারণ করেছে, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুতর বলে মনে করা হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওআইসি আয়োজিত এই সম্মেলনে প্রায় ৪০ দেশের শীর্ষ কূটনীতিক অংশ নিচ্ছেন। ইরান-ইসরায়েল সংকট নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতিমধ্যেই জেনেভায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ইস্তাম্বুলে ওআইসি সম্মেলনে যোগ দেবেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বলে জানা গেছে। আরাঘচি শুক্রবার (২০ জুন) সকালে এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে তেহরান কেবল তখনই কূটনৈতিক আলোচনায় ফিরে আসার কথা বিবেচনা করবে।’ আনাদোলু আরো জানিয়েছে, আরব পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বৈঠক শেষে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com