1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 22, 2026, 4:18 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, সাবেক জিএম মৃধাসহ দুই কর্মকর্তার কারাদণ্ড ১১ বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে পাস;কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মচারী বেসরকারি স্কুলে ভর্তি নিয়ে নিয়ম ও সময়সূচি জানাল মাউশি লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মনজুর ফরিদপুর বিভাগে যুবদলের সাংগঠনিক দায়িত্বে পিরোজপুরের সোহাগ অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না: গণপূর্ত প্রতিমন্ত্রী নান্দনিক চট্টগ্রাম মানে মানুষের নিরাপত্তাও: ডিসি জাহিদ মহেশখালীতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুইজন ডাকাত আটক বারমাসিয়া নালিরকুল একতা সংঘের আয়োজনে জমকালো ’শর্টবার ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিসি জাহিদের উদ্যোগে নতুন রূপে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে জীবনযাত্রার ব্যয় বিবেচনার তাগিদ আইএলওর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ‘কাফনের কাপড় রেডি রাখিস’ বার্তা দিয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন জামায়াত আমির সাদ-মুসা গ্রুপের এমডি মহসিন সাত মামলায় গ্রেপ্তার বাকলিয়ায় হত্যা মামলায় ৩ আসামীর কুমিল্লায় আত্মগোপন, অবশেষে এসআরবি’র জালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক সম্প্রদায়কে ড. ইউনূস;প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন করাই সরকারের লক্ষ্য

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 20, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কারের পরই দেশে নির্বাচনের আয়োজন করা হবে। কাজগুলো করে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেওয়া এই সরকারের লক্ষ্য। সংস্কারের মধ্যে আছে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যম। তবে এ মুহূর্তে সরকারের অগ্রাধিকার খাত হলো আইনশৃঙ্খলা রক্ষা, সরবরাহব্যবস্থা ঠিক রাখা এবং অর্থনীতি। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিং শেষে প্রধান উপদেষ্টার তথ্যসচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব কথা বলেছেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন ধ্বংসাত্মক কার্যক্রম বিদেশিদের কাছে তুলে ধরেন তিনি। এছাড়াও আগামী দিনে দেশ পরিচালনায় বিদেশিদের পাশে থাকার আহ্বান জানান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল কূটনীতিকদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং।

শেখ হাসিনা সরকারের দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার বিষয়গুলো তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘পৃথিবীর কোনো দেশের শিক্ষার্থীদের এত ত্যাগ স্বীকার করতে হয়নি। দুনিয়ার কোথাও নাগরিকরা এতটা মানবাধিকারবঞ্চিত হননি।’ তিনি বলেন, ‘এখন অবস্থা স্বাভাবিক হয়ে এসেছে। পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফেরানোই এই সরকারের অগ্রাধিকার। বিগত সরকারের কারণে দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। এটা ঠিক করতে কিছুটা সময় লাগবে।’ তিনি বলেন, ‘আশা করি, নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন।’ প্রফেসর ড. ইউনূস বলেন, ‘বিগত নির্বাচনগুলোয় ব্যাপক কারচুপি হয়েছে। ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনা সরকার সব প্রতিষ্ঠানকে প্রায় ধ্বংস করে দিয়েছে। অনিয়ম আর দুর্নীতি সর্বত্র। সবকিছু নতুন করে শুরু করতে হচ্ছে।’ যারা এ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান ড. মুহাম্মদ ইউনূস। ছাত্রদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি দায়িত্ব নিয়েছেন বলে জানান।

তিনি বলেন, ‘এমন একটি সময়ে এসে দেশের দায়িত্ব নিয়েছি, যখন প্রায় সব ক্ষেত্রেই চরম বিশৃঙ্খলা। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে।’ ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের বন্ধুদের মধ্যে থাকতে পেরে আনন্দিত। দুই সপ্তাহ আগে বাংলাদেশ দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল লাখো বীর ছাত্র-জনতা। কিন্তু তার দলের ছাত্র সংগঠন এবং শুধু আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশে ভয়াবহতম বেসামরিক গণহত্যা চালানোর পর তিনি (শেখ হাসিনা) দেশ ছাড়েন। ইতোমধ্যে বিচারব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ দেড় দশকের নির্মম নৃশংসতার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার দমন করা হয়েছিল। নির্বাচনে কারচুপি হয়েছে। তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকারের চর্চা না করেই বেড়ে উঠেছে। সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট হয়েছে। আর ক্ষমতার অপব্যবহার করে লুণ্ঠন করা হয়েছে রাষ্ট্রীয় কোষাগার।’ ড. ইউনূস বলেন, ‘আমি সেসব বীর ছাত্র ও নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। আমাদের সাম্প্রতিক স্মৃতিতে অন্য কোনো দেশের ছাত্রদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা প্রকাশের জন্য এত মূল্য দিতে হয়নি। যেখানে বৈষম্যমুক্ত, ন্যায়সংগত এবং পরিবেশবান্ধব একটি দেশের স্বপ্ন দেখতে হয়েছে, যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে।’ তিনি বলেন, ‘দেশ নিয়ে ছাত্রদের একটি স্বপ্ন আমাদের মুগ্ধ করেছে, যে স্বপ্ন একটি নতুন যুগের সূচনা করেছে।’ তিনি বলেন, ‘ছাত্ররা এমন একটি দেশের স্বপ্ন দেখছে, যেখানে মানুষ তাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পরিচয়-নির্বিশেষে নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে ও মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে। সরকার গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখবে। অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। সশস্ত্র বাহিনী বেসামরিক শক্তির সহায়তায় কাজ চালিয়ে যাবে, যতক্ষণ না পরিস্থিতি নিশ্চিত হবে। সব ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার।’ দেশে জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘের তদন্তকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। তিনি চান এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। তদন্তে জাতিসংঘকে বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা দেবে। ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশ যত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি করেছে, তার সব বাস্তবায়ন করবে সরকার।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য দায়িত্ব পালন করব। এরপর আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করব। জাতীয় ঐকমত্য বৃদ্ধির জন্যও আমরা আন্তরিক প্রচেষ্টা চালাব।’ প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন যাত্রার এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। আমাদের সাহসী ছাত্র ও জনগণের জন্য আমাদের জাতির স্থায়ী পরিবর্তন প্রয়োজন। আমাদের যাত্রাটা কঠিন। তাদের আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে। যত তাড়াতাড়ি সেটা হয়, ততই ভালো। আমরা বিশ্বাস করি, একটি নতুন গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রাপথে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব বন্ধু ও অংশীদার আমাদের সরকার ও জনগণের পাশে দাঁড়াবে।’

পূর্বনির্ধারিত সময় অনুসারে প্রধান উপদেষ্টার ব্রিফিং শুরু হওয়ার কথা ছিল বেলা ১১টায়। কিন্তু তা শুরু হয় পৌনে ২ ঘণ্টা পর বেলা পৌনে ১টায়। এ সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জড়ো হয় বিগত দিনে চাকরি হারানো এবং সুবিধাবঞ্চিত কয়েকটি পেশার মানুষ। এর মধ্যে গ্রাম পুলিশ বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আরও কয়েকটি শ্রমিক সংগঠন রয়েছে। তারা দাবি আদায়ে সকাল থেকেই বিক্ষোভ করতে থাকে। তাদের অবস্থানের কারণে গাড়িবহর নিয়ে বেড় হতে পারেননি প্রধান উপদেষ্টা। দাবি আদায়ে তারা ড. ইউনূসের সঙ্গেই কথা বলতে চান। তার কাছ থেকেই চান দাবি পূরণের প্রতিশ্রুতি। অনেক চেষ্টা শেষে পৌনে ২ ঘণ্টা পর বের হয়ে ব্রিফিংয়ে আসেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ের শুরুতে বিলম্বের জন্য সবার কাছে দুঃখপ্রকাশ করেন। বিলম্বে অনুষ্ঠান শুরুর ব্যাখ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, এ বিক্ষোভকে তিনি (ড. ইউনূস) সমর্থন করেন। কারণ, সবার বিক্ষোভ করার অধিকার আছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com