1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 16, 2026, 5:00 pm
সংবাদ শিরোনাম: :
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা। বিশ্ব ডায়াবেটিস দিবসে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে সেমিনার: আগে ভাগে শনাক্তেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নারী সহিংসতা প্রতিরোধে ভাণ্ডারিয়ায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক সাংগু নদীর কালো অন্ধকার পেরিয়ে নতুন আলোর কোলে: এক মায়ের সংগ্রাম ও বেঁচে থাকার জয়গান বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের ব্যাপক প্রস্তুতি সৌদিয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক

হত্যাচেষ্টা, ভাঙচুর : এবার মামলার আসামি সাবেক এমপি নদভী

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, August 20, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীসহ ৭৩ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিছিলে গুলি করে হত্যাচেষ্টা, ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগ আনা হয়। আদালত বাদীর জবানবন্দি নেওয়া শেষে মামলা আমলে নিয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

রবিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন মো. জাহেদ নামে এক ব্যক্তি। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নুইরগা ডেবা নামক স্থানে আসামিরা নাচ-গানের আয়োজন করেন। একপর্যায়ে এলাকার সচেতন মহল গিয়ে নাচ-গানের আসর বন্ধ করতে বললে আসামিরা প্রকাশ্যে গুলি করে মেরে ফেলার হুমকি দেন। গত ৪ আগস্ট উপজেলা সদর বটতলী স্টেশনে চৌধুরী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল শুরু হওয়ার প্রাক্কালে আসামিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র-জনতার মিছিলে উপর্যুপরি গুলি ছুড়ে, আশপাশের দোকান ভাঙচুর, ব্যক্তি মালিকানাধীন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। ওই দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে ধাওয়া করে হাসনাত নামের এক যুবককে এলোপাতাড়ি মাথা ও পিঠে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করা হয়।

এছাড়া আর কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গেলে গুলি করে জানে মেরে ফেলবে, মিথ্যা মামলা দিয়ে জেলে দিবে এবং এরপরেও বেশি বাড়াবাড়ি করলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com