1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 19, 2026, 2:37 am
সংবাদ শিরোনাম: :
জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ এক পাচারকারী আটক চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল জোরদার অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Tuesday, June 24, 2025

আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি।বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, লামা উপজেলা শাখার উদ্যোগে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘণ্টার কর্মবিরতি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন, পদোন্নতি এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে এই কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা।

একই দাবিতে বান্দরবানের রুমা উপজেলা, থানচি উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, আলীকদম উপজেলা, নাইক্ষংছড়ি উপজেলা ও বান্দরবান সদর উপজেলায় এই কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত ছয় দফা দাবির দ্রুত বাস্তবায়ন দাবি করেন তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে মানব শিশুর ১০টি মারাত্মক রোগ প্রতিরোধে স্বাস্থ্য সহকারীরাই মাঠ পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। অথচ দীর্ঘদিন ধরে তারা কারিগরি (টেকনিক্যাল) কাজ করলেও টেকনিক্যাল পদমর্যাদা পাননি। ফলে সরকারিভাবে অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা আরও বলেন, স্বাস্থ্য খাতের সকল আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে স্বাস্থ্য সহকারীদের অবদান থাকলেও এখনও বাস্তব কোনো পরিবর্তন আসেনি তাদের জীবনে। তাই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল মর্যাদা নির্ধারণসহ ছয় দফা দাবি আদায়ে তারা আন্দোলনে নেমেছেন।
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি গুলো হলো: ১। নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান নির্ধারণ ও ১৪তম গ্রেড প্রদান। ২। ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ ১১তম গ্রেডে উন্নীতকরণ।
৩। পদোন্নতির ধারাবাহিকতায় উচ্চতর গ্রেড নিশ্চিত করা। ৪। পূর্বের নিয়োগপ্রাপ্তদের অভিজ্ঞতার ভিত্তিতে স্নাতক স্কেলে অন্তর্ভুক্তি। ৫। টাইম স্কেল ও উচ্চতর গ্রেড পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে সমন্বয়। ৬। ইতিপূর্বে ইনসার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের ১১তম গ্রেড প্রদান।

স্বাস্থ্য সহকারী রমিজ উদ্দীন, সভাপতি
হেল্থ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশন, লামা উপজেলা শাখা। স্বাস্থ্য সহকারী সৈয়দ খালিদ মাহমুদ, সাধারণ সম্পাদক হেল্থ এ্যাসিসট্যান্ট এ্যাসোসিয়েশন, লামা উপজেলা শাখা সহ অন্যান্য বক্তারা জানান, তারা পূর্বেই কর্তৃপক্ষকে ও আবেদনের মাধ্যমে দাবি জানিয়ে এসেছেন। তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ইপিআই সহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হবে।

স্বাস্থ্য সহকারীরা আশা করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত ছয় দফা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com