1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 19, 2026, 2:25 am
সংবাদ শিরোনাম: :
জঙ্গল সলিমপুর কেন্দ্রিক ইয়াসিনের অপরাধী নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কমিটি গঠন ; সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু দাশ,কোষাধ্যক্ষ সুফল চাকমা রোয়াংছড়িতে শিশু দিবস পালিত, শিশু সুরক্ষায় সচেতনতার আহ্বান রোয়াংছড়িতে তহ্জিংডংয়ের প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় দুই বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহতের ঘটনায় বিএনপির প্রতিবাদ মিছিল ভাণ্ডারিয়ায় দুই বাসে আগুনে হেলপার নিহত:২৫ হাজার টাকা সহায়তা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ এক পাচারকারী আটক চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল জোরদার অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা।

সুন্দর সমাজ গঠনে সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিকল্প নেই

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 9, 2025

কচুয়াই ফাউন্ডেশন এর অভিষেক অনুষ্ঠানে অতিথিবৃন্দ ।

চট্টলার কণ্ঠ ডেস্ক: ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ কচুয়াই ইউনিয়নের মানবতাকামী যুব সমাজ কর্তৃক ঐক্য, সেবা, উন্নয়ন ও সামাজিক অগ্রগতির মহান ব্রত নিয়ে ০৯ জুন, ২০২৫ সকাল ১১টায় পটিয়া ফোর স্টার কনভেনশন সেন্টার-এ অভিষেক হয়েছে একটি অরাজনৈতিক, সামাজিক, সেবামূলক ও জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান “কচুয়াই ফাউন্ডেশন” এর।

যুবসম্প্রদায়ের বেকারত্ব দূরীকরণ, অবহেলিত, গরীব ও দুস্থ রোগীদের জন্য দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন ও চিকিৎসা সহায়তা , অসহায়, দুস্থ ও বেকার মানুষদের জন্য ক্ষুদ্র ও কুঠির শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা, দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা ও শিক্ষা সহায়তা, প্রতিবন্ধী, এতিম, দরিদ্র মহিলা এবং শিশুদের উন্নয়নে কর্মসূচী গ্রহণ করা, এলাকার মানবসম্পদ উন্নয়নে সামগ্রিক কার্যক্রম গ্রহণ করে আর্থসামাজিক উন্নয়ন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা।

এলাকার যুবসম্প্রদায়কে সমাজ সেবামূলক কাজে উৎসাহিত করা। নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচির মাধ্যমে সমাজকে নিরক্ষরমুক্ত করা। বিভিন্ন খেলাধূলা ও সুস্থ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মনে কর্মস্পৃহা সৃষ্টি এবং সুষ্ঠ সামাজিক পরিবেশ গঠনে সহায়তা করা। পাঠাগার স্থাপনের মাধ্যমে সমাজের সর্বস্তরের জনগণকে শিক্ষিত করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা। পরিবেশ সচেনতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা।কিশোর অপরাধ ও শিশুশ্রম রোধের ব্যবস্থা করা।

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশুদের মাঝে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার জন্য কাজ করার প্রয়াসে উক্ত ফাউন্ডেশনের অভিষেক। ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) টাঙ্গাইল আবু তাহের তাহসান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিষেক আয়োজন কমিটির আহ্বায়ক এবং ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এরশাদুল ইসলাম। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ডেনিম টেক্সটাইল লি: এর সিইও এবং প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আবুল হাসান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া আইনজীবী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সোশ্যাল ইমপ্রুভমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট মোঃ সফিউল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আয়কর ও কোম্পানি আইন উপদেষ্টা অভিক কানুনগো, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রাশেদুল ইসলাম, পটিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক সাংবাদিক নূর হোসেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাহেদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রাজিব ভট্টাচার্য, যুগ্ন অথ সম্পাদক এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুদীপ দে, মোঃ মিজানুর রহমান এড. মহিউদ্দিন মুহিন, আযাদ হোসেন, শহিদুল ইসলাম কানন, সাজ্জাদ হোসাইন, নূর হোসেন, সফিকুল মান্নান, সফিকুল আলম ফারুকী, মোঃ আতিকুর রহমান, অভি বিশ্বাস ,মোঃ সাইফুল ইসলাম, সাহেদুল ইসলাম, আতিকুর রহমান, জসিম উদ্দিন, জনি ভট্টাচার্য প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com