1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 7, 2026, 12:46 am
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সম্প্রীতির ফুটবল টুর্নামেন্টে বান্দরবান সদর ও থানচি চ্যাম্পিয়ন: জেলা স্টেডিয়ামে বিপুল উদ্দীপনা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, October 4, 2026

​সুজন ভট্টাচার্য্য, বিশেষ প্রতিনিধি:​সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে বান্দরবানে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

রোববার (৪ অক্টোবর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বিপুল দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটির পুরুষ ও সকালে নারীদের সহ উভয় বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের সফল সমাপনী ঘটে।

​পুরুষ বিভাগের প্রাণবন্ত গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর উপজেলা দল ১–০ গোলে আলীকদম উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, একই দিনে অনুষ্ঠিত নারী বিভাগের সমাপনী লড়াইয়ে থানচি উপজেলা নারী দল চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দল রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।


​টুর্নামেন্ট শেষে আয়োজিত গ্র্যান্ড ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি, বিজিবি সেক্টর কমান্ডার; বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি; জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস; বান্দরবান রিজিয়নের জিএসও-২ মেজর পারভেজ রহমান; জেলা আনসার কমান্ড্যান্ট অরূপ রতন পাল; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফরহাদ সরদার; জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু; জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম এবং বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল। এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিজিবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, খেলোয়াড়সহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

​খেলা শেষে বিজয়ী ও সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। টুর্নামেন্টে নারী বিভাগে চমৎকার নৈপুণ্য দেখিয়ে সেরা গোলকিপার নির্বাচিত হন রিংকি মারমা, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন মাপ্রুচিং মারমা এবং ফাইনালের ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন দীপা চাকমা। পুরুষ বিভাগে সেরা গোলকিপার হন ইমন বড়ুয়া। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে একাই সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর হ্যাট্রিক স্বীকৃতি অর্জন করেন মো. জাফর।
​আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রতিযোগিতা বান্দরবানের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করেছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com