চট্টলার কণ্ঠ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের শাহপরী জেটি ঘাট সংলগ্ন এলাকায় ফিশিং বোটে অগ্নি দুর্ঘটনা, আগুন নিয়ন্ত্রণ এনেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
গতকাল সোমবার ১০ মার্চ সন্ধ্যা ৭ টায় শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন এলাকায় সাগরে নোঙরে অবস্থানরত “এফ ভি শফিক” নামক একটি ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড আউট পোস্ট শাহপরী হতে অতিদ্রুত একটি অগ্নিনির্বাপনী দল পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ স্পীড বোটযোগে দূর্ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রনের কার্যক্রম শুরু করে। অগ্নি নির্বাপন দলের প্রায় ঘন্টাব্যাপী নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকান্ডের সময় আগুন ছড়িয়ে পড়লে বোটে অবস্থানরত মাঝি আবুল কালাম (৪০) পানিতে ঝাঁপ দেয়। পরবর্তীতে কোস্ট গার্ড মাঝিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার হতে উক্ত আগুনের সূত্রপাত হয়েছিলো।
উপকূলীবাসীর যানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন