1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 16, 2026, 3:46 pm
সংবাদ শিরোনাম: :
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা। বিশ্ব ডায়াবেটিস দিবসে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে সেমিনার: আগে ভাগে শনাক্তেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নারী সহিংসতা প্রতিরোধে ভাণ্ডারিয়ায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক সাংগু নদীর কালো অন্ধকার পেরিয়ে নতুন আলোর কোলে: এক মায়ের সংগ্রাম ও বেঁচে থাকার জয়গান বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের ব্যাপক প্রস্তুতি সৌদিয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ : পররাষ্ট্র উপদেষ্টা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Sunday, March 16, 2025

চট্টলার কণ্ঠ ডেস্কঃজাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার ১৫ মার্চ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, তার (গুতেরেস) এ সফর ভুল তথ্য ও অপতথ্য প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিপরীতে দেশের ইতিবাচক ও শক্তিশালী ভাবমূর্তি গড়ে তুলবে। 

ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং বাংলাদেশের ‘সত্যিকারের রূপান্তরের’ জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতার কথা স্বীকার করেন তিনি।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের পূর্ণ অঙ্গীকারের প্রতিশ্রুতি দিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তিনি (গুতেরেস) যা কিছু করতে পারেন তা করবেন এবং বাংলাদেশ ও এর জনগণের পাশে দাঁড়াবেন।

তিনি বলেন, জাতিসংঘ মহাসচিবের সমর্থনের আশ্বাস বাংলাদেশের জনগণের অভিন্ন আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সফল সংস্কার প্রক্রিয়া এবং গণতন্ত্রে উত্তরণে সহায়ক হবে।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য জনগণের আকাঙ্ক্ষা বোঝার জন্য মহাসচিব যুব, সুশীল সমাজ এবং সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে তিনটি বৈঠকে যোগ দিয়েছেন।

উপদেষ্টা আরও বলেন, এই গোষ্ঠীগুলোর অবদান দেশের গণতান্ত্রিক উত্তরণের পরিকল্পনা জুলাই সনদের পথ প্রশস্ত করছে এবং রাজনৈতিক, বিচারবিভাগীয়, নির্বাচনী, প্রশাসনিক, দুর্নীতি দমন এবং পুলিশ খাতে সংস্কারের রূপায়ণ করছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com