1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 16, 2026, 4:47 pm
সংবাদ শিরোনাম: :
অক্টোবরের ভ্যাট রিটার্ন দাখিলের সময় বেড়েছে ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখছিল চক্ষু কেন্দ্র, ২৫ হাজার টাকা জরিমানা ও বন্ধের নির্দেশ রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ ঢাবি শিক্ষিকা মোনামির চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুসকে বদলি, নতুন দায়িত্বে শামসুল হক এসপি জাহাঙ্গীরের ফোনে আওয়ামী লীগ পুনর্বাসনের বার্তা, দায় নেবে না পুলিশ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ ব্যবসার টাকা নিয়ে বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে কাট্টলীতে আগুনে পুড়ে ছাই হলো জেলেদের ৩০ বসতঘর কপ৩১ থেকে খালি হাতে কৃষক, কর্ণফুলীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি! অলিউল্লাহগণের স্মৃতিধন্য সবকিছুই বরকতময়তাঁদের প্রতি মহব্বত প্রদর্শনের মাধ্যমে ঈমান সুদৃঢ় হয় টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ ‘আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ চাই’: ডিসি জাহিদ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬ উদযাপিত সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চট্টগ্রামে Global Climate Strike 2026 অনুষ্ঠিত কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান চবি যুব ক্যাব এর উদ্যোগে ‘জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য জ্বালানি রূপান্তরে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এশিয়াজুড়ে তরুণদের ঐক্যবদ্ধ করতে ও জলবায়ু কার্যক্রম জোরদারে COP31-এ ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’ এর উদ্বোধন ঘোষণা। বিশ্ব ডায়াবেটিস দিবসে গ্রামীণ হেলথটেক লিমিটেডের (সুখী) আয়োজনে সেমিনার: আগে ভাগে শনাক্তেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ নারী সহিংসতা প্রতিরোধে ভাণ্ডারিয়ায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত চট্টগ্রামে ন্যায্য জ্বালানি রূপান্তর ও জ্বালানি সুবিচার নিশ্চিতের আহ্বান নাগরিক সংলাপ অনুষ্টিত পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী টেকনাফে ২ লক্ষ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক সাংগু নদীর কালো অন্ধকার পেরিয়ে নতুন আলোর কোলে: এক মায়ের সংগ্রাম ও বেঁচে থাকার জয়গান বান্দরবানে গিরি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসবের ব্যাপক প্রস্তুতি সৌদিয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৫ জন পাচারকারী আটক

থানচিতে বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কের বেহালদশা;জনদুর্ভোগ চরমে

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Monday, June 30, 2025


থানচি (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া খ্রিস্টান মিশন পর্যন্ত ১ কিলোমিটার সড়কটির বেহাল দশায় ৩ ইউনিয়নের অন্তত ৫০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছেন।

সংস্কারের অভাবে ইট সোলিন সড়কটি ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, যা যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বলিবাজার সাঙ্গু সেতু থেকে বলিপাড়া খ্রিস্টান মিশন পর্যন্ত কয়েকটি স্থানে গর্তগুলো কারনে যানবাহন চলাচল করতে পারছে না।

থানচি রুমা উপজেলায় বলিপাড়া, গালেংগ্যা ও রেমাক্রি প্রাংসা ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। বলিপাড়া, ক্যচু পাড়া, মরো পাড়া, ব্রহ্মদত্ত পাড়া, জৈতুন পাড়া, জ্ঞানলাল পাড়া, এদেন পাড়া, রামদু পাড়া, মুংগহা পাড়া, সতিচন্দ্র পাড়াসহ ২ উপজেলার প্রায় ৫০ গ্রামের মানুষের জন্য এটিই প্রধান যাতায়াতের পথ।

বলিবাজার এলাকাটি দুইটি উচ্চ বিদ্যালয়, ১০টি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ পাহাড়ের ফল ফসলাদি ও তরিতরকারি বিভিন্ন পণ্য হাটের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত। দুই উপজেলায় বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও কৃষকরা এখানে পণ্য কেনাবেচার জন্য আসেন। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে তারা সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না, যা ব্যবসায়িক ও কৃষকের জন্য ক্ষতিসাধন হচ্ছে।

প্রতিদিন এই সড়কে টমটম, তিন চাকার মাহেন্দ্র গাড়ি ও বিশসেভেন্টিসহ ছোট বড় ট্রাক যানবাহন চলাচল করে। সড়কের দুরবস্থার কারণে প্রায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনার শিকার হচ্ছে। পথচারী ও চালকদের জন্য সড়কটি এখন চরম দুর্ভোগে কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকার কৃষিজীবী মানুষেরা তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য কলা, আম, কাজুবাদাম, আদা, হলুদ, তরিতরকারি বাজারজাত করতে গিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সড়কের বেহাল দশায় শিক্ষার্থীরাও স্কুলে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছে।

এই নিয়ে প্রফুল্ল পাড়া বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা বলেন, এই রাস্তায় বিভিন্ন স্থানে গর্তে হয়ে যাওয়ার কারনে যাতায়াতের খুবই কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে তো কথাই নেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে যায় রাস্তাটি। রাস্তা সংস্কারের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

টমটম গাড়ি চালক রতন কর্মকার বলেন, এই রাস্তায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তার খারাপ হওয়ার কারনে গাড়ি নষ্ট হয়ে ঘনঘন ঠিক করতে হয়। বৃষ্টি হলেই আর গাড়ি চালানো যায়না। রাস্তাটি দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাচ্ছি।

বাসিল মরো পাড়া কারবারি বার্নাড ত্রিপুরা বলেন, সড়কের প্রতিদিন অন্তত শত শত মানুষ যাতায়াত করেন। এই পথ দিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষের একমাত্র সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতি দ্রুত সংস্কারে দাবি জানাচ্ছি।

বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা বলেন, সাঙ্গু সেতু থেকে বলিপাড়া খ্রিস্টান মিশন পর্যন্ত অনুমানিক ১ কিঃমিঃ রাস্তাটি খুবই ঝুঁকিপূর্ণ ভাবে মানুষের যাতায়াত করতে হচ্ছে। অচিরেই সড়কটির পুনঃ সংস্কারে জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

উপজেলা প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম জানান, বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কটি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে। সামনের বাজেটে বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারের কাজ শুরু করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল জানান, বলিপাড়া খ্রিস্টান মিশন সড়কটির বেহালদশা সম্পর্কে অবগত হয়েছি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com