চট্টলার কণ্ঠ ডেস্কঃ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশ সফরে আসছেন। দুই দিনের সফরে আগামীকাল মঙ্গলবার ২৯ অক্টোবর তিনি ঢাকায় আসছেন।
তার এই সফরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সফরকালে হাইকমিশনারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান ও বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এ ছাড়া তুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। সফর শেষে হাইকমিশনার আগামী বুধবার সাড়ে পাঁচটায় ঢাকায় সংবাদ সম্মেলন করবেন তিনি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন