চট্টলার কণ্ঠ ডেস্কঃ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২৬৭ জন।
সোমবার ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০৮ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৪২ জন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন