1. info@chattolarkantho.net : Chattolar kantho : Chattolar Kantho
November 6, 2026, 1:21 pm
সংবাদ শিরোনাম: :
ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন প্রতিমন্ত্রীর সঙ্গে তোলা ছবি প্রোফাইল ফটোতে নয়, নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ সেন্টমার্টিনে যৌথ অগ্নিনির্বাপণী মহড়া ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা ভাণ্ডারিয়ায় নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দশ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় এইচএসসি-আলিমের ফলাফলে হতাশা, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে প্রশাসনের মাইকিং ​বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার: সেনা অভিযানে আটক ১ বাঁচার আকুতি নিয়ে মানবিক ডিসি জাহিদের দুয়ারে অসহায়রা মায়ানমার পাচারকালে বিপুল পরিমান সিমেন্টসহ ১২ পাচারকারী আটক টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ফুটপাত দখলমুক্ত করতে ভাণ্ডারিয়ায় প্রশাসনের অভিযান, ব্যবসায়ীদের সতর্কবার্তা যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৪ পাচারকারী আটক বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত এইচএসসি ফল বিপর্যয়: দায় কার—শিক্ষার্থীর, নাকি পুরো শিক্ষাব্যবস্থার? আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন ও বিজিএ-এর নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিসি জাহিদের অনন্য উদ্যোগ; চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক হচ্ছে পুনর্ব্যবহার ব্যাটারিচালিত রিকশা চালাতে মানতে হবে যেসব শর্ত; প্রজ্ঞাপন জারি ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা জোরদারে সমন্বয় সভা ​বান্দরবানে অসুস্থ স্বামী ও প্রতিবন্ধী সন্তান নিয়ে অনাহারে থাকা অসহায় মায়ের পাশে দাঁড়াল পিসিসিপি বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত বিবিএফ জব ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​খেলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি এলাকার সুনাম ও সম্প্রীতি বাড়াতে হবে— পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি​​ চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড পূর্ব জোন বজ্রপাতে প্রাণ গেল স্কুল দপ্তরি ও মাদ্রাসাছাত্রের ভাণ্ডারিয়ায় সরকারি গাছ কাটা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আইএসডিই বাংলাদেশের উদ্যোগে ফটিকছড়িতে বন্যাদুর্গত ও দরিদ্রদের মাঝে গৃহ নির্মান সহায়তা

চট্টলার কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : Wednesday, September 18, 2024

চট্টলার কণ্ঠ ডেস্কঃ বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই ISDE Bangladesh উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি’র Muslim Charity এর সহযোগিতায় ১৭ই সেপ্টেম্বর মঙ্গলবার ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নতুন ঘর নির্মান ও ঘর মেরামত করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে নগদ সহায়তা বিরতন করেন। নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এ উপলক্ষে আরও উপস্থিত ছিলেন মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম, আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম, কর্মসুচি কর্মকর্তা আবু হাসান আজমী ও প্রকল্প প্র্রকোশলী জহির রায়হান জাশেদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বন্যায় ক্ষতিগ্রস্থ, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ৪টি পরিবারকে ঘর মেরামত করার জন্য নগদ ৭৭,০০০(সাতাত্তর হাজার) টাকা হারে প্রদান করা হয়।

এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে নতুন ঘর তৈরির জন্য ১ম কিস্তির ২৬৭,৪৫০(দুই লক্ষ ষাটষট্টি হাজার) টাকা হারে প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বন্যা দুর্গত পরিবারকে সহযোগিতা করার জন্য আইএসডিই বাংলাদেশ ও মুসলিম চ্যারিটিকে ধন্যবাদ জানান। একই সাথে অন্যান্য জাতীয় ও আর্ন্তজাতিক বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠানসমুহকে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।

শুভেচ্ছা বক্তব্যে মুসলিম চ্যারিটির কান্ট্রি কো-অর্ডিনেটর, এম ফজলুল করিম বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে মুসলিম চ্যারিটি সেোযগী বাংলাদেশী বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা অব্যাহত রাখবে। বেসরকারী সংস্থাগুলো সরকারের সহযোগী হিসাবে দুর্গম ও সন্নিহিত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে।

আইএসডিই বাংলাদেশের কর্মসুচি সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম সমাপনী বক্তব্যে বলেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হিসাবে চট্টগ্রামের সন্নিহিত এলকার দরিদ্র মানুষের কল্যানে ধারাবাহিক ভাবে কাজ করে আসছে। ফটিকছড়ির দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে আমাদের বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম পরিচালনায় যুক্তরাজ্যের বিভিন্ন ব্যক্তির দান অনুদান অব্যাহত রাখার জন্য মুসলিম চ্যারিটির মাধ্যমে তাদের প্রতি আমরা গভীর ভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য আইএসডিই বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটির সহযোগিতায় ককসবাজারজেলার চকরিয়া ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ১১ টি নতুন ঘর বিতরণ করেছেন। এবছর আরও ০৫টি নতুন ঘর স্থাপনের জন্য নগদ সহায়তা প্রদান করছেন। তারই অংশহিসাবে ১১টি ঘরের সংস্কার ও গৃহের সার্বিক রক্ষনাবেক্ষন কাজের জন্য নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন:

আপনার মতামত দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ

সম্পাদকীয় কার্যালয়: ৩২১ দিদার মার্কেট( চতুর্থ তলা) নবাব সিরাজউদদৌলা রোড, কোতোয়ালি, চট্টগ্রাম। যোগাযোগ: +৮৮০১৭১৭-৯৯১৩৯৮। ইমেইল: weeklychattolarkantho.com@gmail.com