সততার সহিত সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় দরিদ্র বিচার প্রার্থীদের সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে রোটারি ক্লাব সাগরিকা কর্তৃক Vocational Excellence Award অর্জন করেছেন জেলা লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ এরশাদুল ইসলাম।
রোটারি ক্লাব, সাগরিকা Vocational Service Month উপলক্ষে আয়োজিত সভায় আর্থিক ভাবে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতার সহিত সরকারি আইনি সহায়তা সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ এরশাদুল ইসলামকে রোটারি ক্লাব, সাগরিকার পক্ষ থেকে Vocational Excellence Award প্রদান করা হয়েছে।
১৫ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ টায় চিটাগাং ক্লাব, গেস্ট হলরুমে ক্লাবের সভাপতি রোটারিয়ান ফারুক এর সভাপতিত্বে আয়োজিত সভায় উক্ত এওয়ার্ড তুলে দেন সাউদার্ণ ইউনিভার্সিটির ভিসি রোটারিয়ান প্রফেসর শরীফ আশরাফুজ্জামান।
সভায় Guest of Honor ছিলেন সামিট এলাইন্স পোর্ট লি: (এসপিএল) ডাইরেক্টর এন্ড চীফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার। সভায় স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখার জন্য শামসুন নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ এবং শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকার জন্য চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নরুল আমিন কে ভোকেশনাল এক্সিলেন্স এওয়ার্ড প্রদান করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন