চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম ইয়ুথ হাবে ২২ ও ২৩ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী “Training On Organizational Development”। এই প্রশিক্ষণ আয়োজন করে ব্রাইট বাংলাদেশ ফোরাম, সহযোগিতায় ছিল একশন এইড বাংলাদেশ।

প্রশিক্ষণে অংশ নেন ৯টি যুব সংগঠনের ২৫ জন প্রতিনিধি, যাদের সংগঠন পরিচালনা, নেতৃত্ব বিকাশ এবং টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধিই ছিল মূল উদ্দেশ্য।
ট্রেনিংয়ের মূল বিষয়বস্তু ছিল নেতৃত্ব বিকাশ, টিম ম্যানেজমেন্ট, সংগঠনের রোডম্যাপ তৈরি, রিপোর্টিং, ফান্ডরেইজিং ও অর্থ সংগ্রহের কৌশল।
প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন ইনস্পেরেটর নাহিদা ইসলাম তৃষা, ব্রাইট বাংলাদেশ ফোরামের অ্যাডমিন ও অ্যাকাউন্টস কর্মকর্তা ইমরান হায়দার খান, এবং প্রোগ্রাম ম্যানেজার রিয়াদুল হাকিম রিয়াদ।
সহযোগী প্রশিক্ষক হিসেবে ছিলেন আব্দুল মান্নান জিহাদ ও ফাতেমা ইসলাম। প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইয়ুথ পেয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর আব্দুল তারেক।
অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের সংগঠনের ভেতরের কাঠামোকে আরও সুসংগঠিতভাবে গড়ে তুলতে সহায়তা করবে। কেউ কেউ বলেন, “এটা শুধু একটা ট্রেনিং না, বরং নেতৃত্বের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রস্তুতি।”
আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে যুব সংগঠনগুলোর চাহিদা অনুযায়ী আরও বিস্তৃত পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজন করা হবে। তারা বিশ্বাস করেন, এই ধরনের উদ্যোগ তরুণদের সংগঠন পরিচালনায় দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথ প্রশস্ত করবে।
প্রশিক্ষণ শেষে সবার মাঝে সনদ তুলে দেন একশন এইড বাংলাদেশের ইন্সপিরেটর নাহিদা ইসলাম তৃষা এবং প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন